ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পলক রহমান এর কবিতা || ভালোবাসাবাসি

  • আপ : ০১:০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ৪৪৫ ভিউ :

 

মনে প্রানে অন্তরে মননে মন্তরে
নরম কাদার মত যে প্রেম থাকে,
যাকে অনুভব করা যায়, কিন্তু
সে অনুভব কি আসলেই সম্পূর্ণ?
তাকে কি সত্যিই সম্পূর্ণ নিঙড়িয়ে
প্রকাশ করা যায়? না- যায় না।

কেননা একটা শিশি, বা কোন
পাত্র থেকে কখনই কোন তরল,
কিংবা কোন ভেজা ভেজা পদার্থ
কখনই সম্পূর্ণরুপে খালাস হয় না
বা তা হতেও পারে না।

কাউকে যখন কেউ বলে
তাকে সে ভীষণ ভালোবাসে তখন
তা কতটুকু ভীষণ? তা কি আসলেই
কাউকে অংকে বুঝানো সম্ভব?
অথবা কেউ কি সত্যিই তা বুঝে!

হয়ত কেবল সে-ই বুঝে এমন
প্রেমের গভীরতা কেমন এবং কতটুকু।
তাইত বুক চিড়ে প্রেম দেখানোর
কথা বললেও তা শেষ হয় না কখনও।
যদিও বুক চিড়া সম্ভব নয়। কিন্তু যে
বলে সে বুঝে তার প্রেম কত অগভীর।

এর পরেই শুরু হয়-
দিন মাস বছর পার হতে হতে এক সময়
যেন সব কিছুই কেমন হাঁপিয়ে উঠে।
তখন কেউ কাউকে প্রকাশ না করলেও
উভয়ের মনে প্রশ্ন দানা বাঁধতে থাকে।
ভালো লাগে না সময়, বেঁচে থাকা!

তাই সেই প্রথম প্রেমের রঙ এখন
ফিকে হোচ্ছে, না- গাঢ়! মধুর সেই সম্পর্ক
তেতো হোচ্ছে, না- মিষ্টি! নাকি তোমাকে
ছাড়া বাঁচব না, তোমাকে প্রান দিয়ে
‘ভালোবাসি’ এ কথাটা নিতান্তই ছিল যেন
একটা মেকি সম্পর্কের অবতারণা মাত্র।

 

পলক রহমান এর কবিতা || ভালোবাসাবাসি

আপ : ০১:০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

 

মনে প্রানে অন্তরে মননে মন্তরে
নরম কাদার মত যে প্রেম থাকে,
যাকে অনুভব করা যায়, কিন্তু
সে অনুভব কি আসলেই সম্পূর্ণ?
তাকে কি সত্যিই সম্পূর্ণ নিঙড়িয়ে
প্রকাশ করা যায়? না- যায় না।

কেননা একটা শিশি, বা কোন
পাত্র থেকে কখনই কোন তরল,
কিংবা কোন ভেজা ভেজা পদার্থ
কখনই সম্পূর্ণরুপে খালাস হয় না
বা তা হতেও পারে না।

কাউকে যখন কেউ বলে
তাকে সে ভীষণ ভালোবাসে তখন
তা কতটুকু ভীষণ? তা কি আসলেই
কাউকে অংকে বুঝানো সম্ভব?
অথবা কেউ কি সত্যিই তা বুঝে!

হয়ত কেবল সে-ই বুঝে এমন
প্রেমের গভীরতা কেমন এবং কতটুকু।
তাইত বুক চিড়ে প্রেম দেখানোর
কথা বললেও তা শেষ হয় না কখনও।
যদিও বুক চিড়া সম্ভব নয়। কিন্তু যে
বলে সে বুঝে তার প্রেম কত অগভীর।

এর পরেই শুরু হয়-
দিন মাস বছর পার হতে হতে এক সময়
যেন সব কিছুই কেমন হাঁপিয়ে উঠে।
তখন কেউ কাউকে প্রকাশ না করলেও
উভয়ের মনে প্রশ্ন দানা বাঁধতে থাকে।
ভালো লাগে না সময়, বেঁচে থাকা!

তাই সেই প্রথম প্রেমের রঙ এখন
ফিকে হোচ্ছে, না- গাঢ়! মধুর সেই সম্পর্ক
তেতো হোচ্ছে, না- মিষ্টি! নাকি তোমাকে
ছাড়া বাঁচব না, তোমাকে প্রান দিয়ে
‘ভালোবাসি’ এ কথাটা নিতান্তই ছিল যেন
একটা মেকি সম্পর্কের অবতারণা মাত্র।