ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পলক রহমান এর কবিতা || পহেলা বৈশাখ

  • আপ : ০১:২৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৩৫৪ ভিউ :

 

এসো হে বৈশাখ, নব প্রাণে জাগাও গান,
পুরোনো সব দুঃখ মুছে জাগুক নতুন প্রাণ।
রাঙা রোদে ভেসে আসে নতুন দিনের ডাক,
আনন্দের রঙে রাঙাই পহেলা বৈশাখ।

পরণে শুভ্র পাঞ্জাবি, লাল-সাদা শাড়ি,
হাসিমুখে পথে নামে পুরুষ আর নারী।
ঢাকের তালে তালে বাজে প্রাণের সুর,
শিশুদের মুখে হাসি আনন্দ ভরপূর।

পান্তা-ইলিশে সাজে ভোরের আয়োজন,
মিষ্টি হাসিতে ভরে ওঠে প্রিয় আপনজন।
আলপনায় আঁকি কত নতুন স্বপ্নের ছবি,
ঝলমলে আলোয় ভাসে সকালের রবি।

হে নববর্ষ, আনো তুমি আশার আলো,
দুঃখ-জরা দূরে যাক, থাকুক শুধু ভালো।
একসাথে গাই সবাই মানবতার গান,
সুখ-শান্তিতে ভরে উঠুক সারা জাহান।

 

পলক রহমান এর কবিতা || পহেলা বৈশাখ

আপ : ০১:২৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

 

এসো হে বৈশাখ, নব প্রাণে জাগাও গান,
পুরোনো সব দুঃখ মুছে জাগুক নতুন প্রাণ।
রাঙা রোদে ভেসে আসে নতুন দিনের ডাক,
আনন্দের রঙে রাঙাই পহেলা বৈশাখ।

পরণে শুভ্র পাঞ্জাবি, লাল-সাদা শাড়ি,
হাসিমুখে পথে নামে পুরুষ আর নারী।
ঢাকের তালে তালে বাজে প্রাণের সুর,
শিশুদের মুখে হাসি আনন্দ ভরপূর।

পান্তা-ইলিশে সাজে ভোরের আয়োজন,
মিষ্টি হাসিতে ভরে ওঠে প্রিয় আপনজন।
আলপনায় আঁকি কত নতুন স্বপ্নের ছবি,
ঝলমলে আলোয় ভাসে সকালের রবি।

হে নববর্ষ, আনো তুমি আশার আলো,
দুঃখ-জরা দূরে যাক, থাকুক শুধু ভালো।
একসাথে গাই সবাই মানবতার গান,
সুখ-শান্তিতে ভরে উঠুক সারা জাহান।