ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শারাবান তহুরা’র কবিতা || ছোট দুখু মিয়া

  • আপ : ০৪:৫৭:০৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ৩৩ ভিউ :

দারিদ্র্যের দহনে দগ্ধ দুখু মিয়া জ্বলে,

ক্ষুধার কৃপাণ হাতে নিশিদিন যুদ্ধ চলে।

ছোট দুখু মিয়া ধূলায় লুটায় না তবু শির,

বজ্রশিখায় এঁকে যায় মুক্তির তীর।

লেটোর গানে রচে বিদ্রোহের ছন্দ,

মসজিদের মিনারে বাজে সাম্যের দ্বন্দ্ব।

রুটির ক্ষুধা ভুলে গর্জে উঠে দুখুর প্রাণ,

অসহায়ের বুকে বাজে অভয়ের গান।

শিকল ভাঙার পণে কাঁপে অত্যাচার পুরী,

দূঃখের দাবানলে পোড়ে জরাজীর্ণ জুরি।

সেই ছোট দুখু মিয়া সর্ব বাঁধন হারা,

ভাঙে কারাগার, আনে উল্কার ঝলক ধারা।

শারাবান তহুরা’র কবিতা || ছোট দুখু মিয়া

আপ : ০৪:৫৭:০৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬

দারিদ্র্যের দহনে দগ্ধ দুখু মিয়া জ্বলে,

ক্ষুধার কৃপাণ হাতে নিশিদিন যুদ্ধ চলে।

ছোট দুখু মিয়া ধূলায় লুটায় না তবু শির,

বজ্রশিখায় এঁকে যায় মুক্তির তীর।

লেটোর গানে রচে বিদ্রোহের ছন্দ,

মসজিদের মিনারে বাজে সাম্যের দ্বন্দ্ব।

রুটির ক্ষুধা ভুলে গর্জে উঠে দুখুর প্রাণ,

অসহায়ের বুকে বাজে অভয়ের গান।

শিকল ভাঙার পণে কাঁপে অত্যাচার পুরী,

দূঃখের দাবানলে পোড়ে জরাজীর্ণ জুরি।

সেই ছোট দুখু মিয়া সর্ব বাঁধন হারা,

ভাঙে কারাগার, আনে উল্কার ঝলক ধারা।