ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফারুক প্রধান এর ছড়া || নষ্ট হবার কষ্ট

  • আপ : ১১:২০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • ২০ ভিউ :

 

নষ্ট হবার কষ্ট বুকে
বিলের পানি স্বচ্ছ জলে
দুষ্টুমিটা সাঁতার কাটে
প্রেমের খেলায় মত্ত ছলে।

দুপুর বেলায় শাপলা তুলে
গাঁথবে মালা স্বপ্ন জালে
বলবে কথা সঙ্কোচ খুলে
ভালোবাসার রঙিন মলে।

যেদিন তুমি হারিয়ে যাবে
মনে বড় কষ্ট নিয়ে
সেদিন আমি খুঁজবো তোমায়
নষ্ট হবার কষ্ট ছুঁয়ে।

ছেলেবেলার গল্পগুলো
নতুন নতুন স্বপ্নগুলো
সত্যি বলে ভাবনাগুলো
বেঁচে থাকার দিনগুলো।

পুতুল পুতুল খেলতে গিয়ে
বর কনে সাজতে গিয়ে
সত্যি সত্যি মিথ্যেগুলো
কেমন করে সত্যি হলো।

ভাবতে বড় কষ্ট হয়
জীবন নামের হৃদয়
বড় হয়ে লজ্জা পেয়ে
অন্য ঘরে লুকিয়ে রয়।

সে সব স্মৃতি সামনে এলে
মিথ্যে আশা মিথ্যে হয়
বেঁচে থাকা মরণ হয়ে
পারি জামায় অন্য পারে।

সকল কথার বলার জোড়ে
বাঁধবে নতুন দিন বদলের
সমাজ গড়ার হাতুরী কাস্তে
জোট বাঁধবে সমান তালে।

মানুষ হবার ফন্দিটা যে
রপ্ত করে নষ্ট হবার জীবনটা যে
এক নিমিষেই সমাজ পিতা
নিয়ে যাবে রসাতলে।

কোনো কালে কোনো কথার মূল্য ছিল
এখন কেন সবার মুখে হাসিটা কেড়ে নিল
বুঝতে হলে কষ্ট হবে
নষ্ট হবার কষ্ট করে বললে পরে।

সেসব কথা পুরনো দিনের
নতুন দিনের গান বাঁধ
দেখবে তুমি সাম্যবাদের
নষ্ট সমাজ কষ্ট করে সমাজ গড়ো।

ফারুক প্রধান এর ছড়া || নষ্ট হবার কষ্ট

আপ : ১১:২০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

 

নষ্ট হবার কষ্ট বুকে
বিলের পানি স্বচ্ছ জলে
দুষ্টুমিটা সাঁতার কাটে
প্রেমের খেলায় মত্ত ছলে।

দুপুর বেলায় শাপলা তুলে
গাঁথবে মালা স্বপ্ন জালে
বলবে কথা সঙ্কোচ খুলে
ভালোবাসার রঙিন মলে।

যেদিন তুমি হারিয়ে যাবে
মনে বড় কষ্ট নিয়ে
সেদিন আমি খুঁজবো তোমায়
নষ্ট হবার কষ্ট ছুঁয়ে।

ছেলেবেলার গল্পগুলো
নতুন নতুন স্বপ্নগুলো
সত্যি বলে ভাবনাগুলো
বেঁচে থাকার দিনগুলো।

পুতুল পুতুল খেলতে গিয়ে
বর কনে সাজতে গিয়ে
সত্যি সত্যি মিথ্যেগুলো
কেমন করে সত্যি হলো।

ভাবতে বড় কষ্ট হয়
জীবন নামের হৃদয়
বড় হয়ে লজ্জা পেয়ে
অন্য ঘরে লুকিয়ে রয়।

সে সব স্মৃতি সামনে এলে
মিথ্যে আশা মিথ্যে হয়
বেঁচে থাকা মরণ হয়ে
পারি জামায় অন্য পারে।

সকল কথার বলার জোড়ে
বাঁধবে নতুন দিন বদলের
সমাজ গড়ার হাতুরী কাস্তে
জোট বাঁধবে সমান তালে।

মানুষ হবার ফন্দিটা যে
রপ্ত করে নষ্ট হবার জীবনটা যে
এক নিমিষেই সমাজ পিতা
নিয়ে যাবে রসাতলে।

কোনো কালে কোনো কথার মূল্য ছিল
এখন কেন সবার মুখে হাসিটা কেড়ে নিল
বুঝতে হলে কষ্ট হবে
নষ্ট হবার কষ্ট করে বললে পরে।

সেসব কথা পুরনো দিনের
নতুন দিনের গান বাঁধ
দেখবে তুমি সাম্যবাদের
নষ্ট সমাজ কষ্ট করে সমাজ গড়ো।