জ্বোনাকি – জান নকি
সেদিন ছিল ঈদ, চাঁদটা ছিল মেঘের নিনাদ
একটু হাঁটে, একটু লুকোয় মেঘের আড়াল নিয়ে
ক্ষানিক পরেই পুরো আকাশ কালো মেঘে ঢাকে।
ছোট্ট পোকা, ডনা মেলা, তুমিই তখন চাঁদনী চয়ন
জোছনা ধারায় ত্যাগী মহান হলে।
তরুণ বেলার অরুণ মহিমা
আমার ঈদের খুশি কোরবানিটা আলোর ছটা হলো।
একটা জ্বোনাক ছোট্র আলোর- তাই দিয়ে সে
ত্যাগের মহিমায় আলো দাতা অপার গরিমায়,
ত্যাগের নীরব সাক্ষী আকাশ, কাছের দুরের
সবটা বাতাস, ফুল বাহারী বুনোলতা, অবাক সবাক জোছনা ধারা —
সবার অনেক প্রার্থনা ভোর এক হয়েছে বিশালতায়
কোরবানির এই অন্তবিহীন পবিত্রতায়।



















