ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাজমা বেগম নাজু’র কবিতা || গেঁয়ো দিনের স্বজন হাঁটা পথ

  • আপ : ০২:৫৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৮ ভিউ :

গেঁয়ো দিনের স্বজন হাঁটা পথ
নাজমা বেগম নাজু

মাটির উনুন
উপচানো ভাত , ভাতের হাঁড়ি
দূরের জ্বোনাক , অরণ্য রাত , ঝিঁ ঝিঁঝি পোকাা;
আজো কেমন বুকের গহীন উথলে ওঠে
মনপোড়া সুর স্মৃতি কণায়,
নিঝুম দুপুর একলা যেমন কেঁদেছিল,
একটু থেমে আবার যখন ডেকেচিল
একটা ঘুঘু আদি এবং অন্ত সুরে।
শেয়াল ডাকা ধুসর গাঁয়ের বুনো হৃদয়
অন্তলীনে আজো যেমন লক্ষীপেঁচার
ছন্দে আঁকা আঁধার জুড়োয় , নিশিথ শিশির যেমন নামে – নিথর গাঁয়ের অবাধ বুকে
আলু ক্ষেতের কিনার জুড়ে হঠাৎ যেমন
জোছনা নামে, আলসে ঝরা জোছনা পরাগ যেমন কুড়ায় মধ্যরাতের স্বজন কুড়ের বাতি।
ধেয়ে আসা সন্ধ্যা যেমন ঘন রাতের আঁধার অশেষ কুড়োয়, কুড়িয়ে জমায় পাড়াগাাঁয়ের ঘুমপাড়ানি রাতের অবশেষে,
একটা পাখি রাত্রি জাগা – রাতকে থামায়
জেকে ওঠা নিশিথ পাখির পরাগ মাখে
নিশুতি ক্ষণ, আঁধার শীতল স্নেহলতায়,
কুয়াশা ভোর – স্বাগত এক দিনের নিবেদন।
দূর কোন এক গেঁয়ো পথে এইতো সেদিন
স্বজন চুলোয় গনগনে এক কয়লা ধোয়ায়
উপচানে ভাত,
শীতের সবুজ শষ্যমুখর সন্ধ্যা নেমেছিল-
দূরের চাঁদে আকাশ আলোর নিযুত সময় ধরে
আজো তেমন ঠিকরে ওঠে গেঁয়ো দিনের স্বজন হাঁটা পথ।

পঠিত

গোলাম কবির এর কবিতা || প্রিয় বিরহ, তোমার কাছে

নাজমা বেগম নাজু’র কবিতা || গেঁয়ো দিনের স্বজন হাঁটা পথ

আপ : ০২:৫৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬