ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চিরঞ্জিত ভাণ্ডারী’র কবিতা || অপূর্ব সকাল এক

  • আপ : ১১:২৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
  • ৪৫১ ভিউ :

 

সকালটা কেমন দিন দিন সুস্থতা হারাচ্ছে
ক্রমশ ফুরিয়ে আসছে সতেজ বাতাস।

এই দুর্দিন কেন নামল মাটির বুকে
কেনই বা সুরটি ছিঁড়ে গেল
অ-সুরের প্রাবল্যে।

অন্ধকারকে পাতে পাতে বেটে
এই নাও আলো এই নাও আলো
বলতে বলতে ধৃতরাষ্ট্র চোখ
কখন যে নিজের চিতা নিজেয় সাজিয়ে ফেলছিল
জানতেও পারেনি
যে ভাবে রাবণ ভাবেনি
তার পতন অবশ্যম্ভাবী।

কে না চায় শিশুর বাসযোগ্য ভূমি
অপূর্ব সকাল এক উঠোন জুড়ে
স্বাস্থ্যকর মনোরমে অঙ্কুরিত হবে আলোর অঙ্কুর
প্রেম প্রীতি ভালোবাসার।

চিরঞ্জিত ভাণ্ডারী’র কবিতা || অপূর্ব সকাল এক

আপ : ১১:২৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪

 

সকালটা কেমন দিন দিন সুস্থতা হারাচ্ছে
ক্রমশ ফুরিয়ে আসছে সতেজ বাতাস।

এই দুর্দিন কেন নামল মাটির বুকে
কেনই বা সুরটি ছিঁড়ে গেল
অ-সুরের প্রাবল্যে।

অন্ধকারকে পাতে পাতে বেটে
এই নাও আলো এই নাও আলো
বলতে বলতে ধৃতরাষ্ট্র চোখ
কখন যে নিজের চিতা নিজেয় সাজিয়ে ফেলছিল
জানতেও পারেনি
যে ভাবে রাবণ ভাবেনি
তার পতন অবশ্যম্ভাবী।

কে না চায় শিশুর বাসযোগ্য ভূমি
অপূর্ব সকাল এক উঠোন জুড়ে
স্বাস্থ্যকর মনোরমে অঙ্কুরিত হবে আলোর অঙ্কুর
প্রেম প্রীতি ভালোবাসার।