ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিরব রায়হান এর কবিতা || দুঃশাসনের রাজদরবারে আগুন দিবো

  • আপ : ০৯:৪৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
  • ৬৪২ ভিউ :

বরং আমায় শাসনে রাখতে পারো
সঠিক শাসন
সেই শাসনে নয়, যে শাসনে শোষণ হয়; শোষিত হই৷
ইংরেজরা যেরকম রেখেছিলো;
যদিবা সেরকমই হয় –
একদিন, দুদিন, তিনদিন অথবা শতদিন পর ঠিকই আমি রুখে দাঁড়াবো।

তবে আমিও ঘোষণা করবো বিদ্রোহ
যে বিদ্রোহ ইংরেজ তৎকালীন সময়ে ঘোষণা করেছিলো কাজী নজরুল।
জেলের শিকল ভয় পায় না বাঙালী!
এ বাঙালী মুক্তিকামী,
এই বাঙালী সাহসী, বিদ্রোহী।
তাই বলি শাসনে রাখো, শোষণে নয়!

কিন্তু তাই বলে দুঃশাসন!

যদি আরেকবার দুঃশাসনের শিকার হই
তবে সমস্ত বাংলা নিয়ে জেগে উঠবো।
আগুন জ্বালিয়ে দিবো তোদের দুঃশাসনের রাজদরবারে৷

নিরব রায়হান এর কবিতা || দুঃশাসনের রাজদরবারে আগুন দিবো

আপ : ০৯:৪৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪