ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগে প্রকাশিত ‘বাঁশরী’ শারদ সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজিত হয়েছে ২৯/০৯/২০২৪ এ কলকাতার ঐতিহ্যবাহী কফি হাউজে, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ সমীর শীল, কবি সুমন, বিশিষ্ট বিজ্ঞানী অমিতাভ চট্টোপাধ্যায়, কবি কৌশিক গাঙ্গুলী, সাংবাদিক সুমিতা বৈরাগী সমাজসেবক চন্দ্রনাথ বসু সহ সংকলনের লেখক /লেখিকা বৃন্দ সঞ্চিতা শিকদার, ঝিনুক দে দত্ত, অন্তরা ঘোষ কর্মকার, শম্পা দে, উমা ভট্টাচার্য, পান্না দাস, শুক্লা দাস, পিয়াসি পুরকায়িত, কবিতা দাস সহ আরও অনেকে, পুরো অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন সঞ্চালিকা/লেখিকা মধুমিতা ধূত, এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তরফে সম্পাদিকা সঙ্গীতা কর, সংকলনের বাংলাদেশ বিভাগের সম্পাদক মানিক চক্রবর্তী মহাশয় বিশেষ কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও তাঁর শুভকামনা ছিলো সব সময়। নিখাদ সাহিত্য আড্ডা ও সংগীত পরিবেশন সব মিলিয়ে সুন্দর এক মনোজ্ঞ সন্ধ্যার সাক্ষী ছিলেন অংশগ্রহণকারী কবি ও সাহিত্য দরদী বন্ধুগণ।
শিরোনাম :














