ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পলক রহমান এর কবিতা || স্বর কার

  • আপ : ১১:৫৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • ৪৯৩ ভিউ :

 

ইচ্ছে হোচ্ছে গদির গায়ে
ছুঁড়ে মারি খড়ম,
নিন্দার ঝড় বইছে কত
একটুও নেই শরম।

নিত্য দিনই হুমকি ধামকি
তবু বাজার গরম,
বিপ্লব করে পেলাম সরকার
সেটাও বড্ড নরম।

দেশ চলে না আদেশ দিয়েও
কি হবে যে গদির ফরম,
গনতন্ত্র, স্বৈরতন্ত্র, সমাজতন্ত্র?
কোনটা যে অধিক পরম।

চর্যাপদ, হরিপদ, আপদ বিপদ
কালাম গীতায় সত্য চরম,
দাবার গুটি, অন্তরালে কত খুঁটি
তবু বসে খেলছে ক্যারম।

১৩ অক্টোবর, ২০২৪।

পলক রহমান এর কবিতা || স্বর কার

আপ : ১১:৫৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

 

ইচ্ছে হোচ্ছে গদির গায়ে
ছুঁড়ে মারি খড়ম,
নিন্দার ঝড় বইছে কত
একটুও নেই শরম।

নিত্য দিনই হুমকি ধামকি
তবু বাজার গরম,
বিপ্লব করে পেলাম সরকার
সেটাও বড্ড নরম।

দেশ চলে না আদেশ দিয়েও
কি হবে যে গদির ফরম,
গনতন্ত্র, স্বৈরতন্ত্র, সমাজতন্ত্র?
কোনটা যে অধিক পরম।

চর্যাপদ, হরিপদ, আপদ বিপদ
কালাম গীতায় সত্য চরম,
দাবার গুটি, অন্তরালে কত খুঁটি
তবু বসে খেলছে ক্যারম।

১৩ অক্টোবর, ২০২৪।