ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গোলাম কবির এর কবিতা || একমাত্র তুমিই শুধু পারতে

  • আপ : ০৫:২৫:৩১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৩৬৮ ভিউ :

 

তোমার অবহেলা পেতে পেতে একদিন
চলে যাবো সকল নেটওয়ার্কের বাইরে!
খুঁজেও কোথাও পাবে না আর
ঈশ্বরের দরজায় শতো মাথা ঠুঁকেও!

এখন তোমার অবহেলা আর প্রত্যাখানের
কষ্টের নোনা জল হৃদয়ের ব্লটিংপেপারে
শুষে নিচ্ছি এমন যেনো কোথাও কিছু হয়নি,
যেমন ইসরায়েল রাতের আঁধারে অতর্কিত
হামলা করলো ইরানে অথচ মধ্যপ্রাচ্য সহ
শক্তিশালী মুসলিম দেশগুলো নিশ্চুপ
বসে থেকে তামাশা দেখছে ঠিক তেমনই!

হৃদয়ের পোড়া গন্ধ বাতাসে
কার্বনের পরিমাণ বাড়াচ্ছে শুধু এবং
নির্বিকারে হজম করছি তোমার অবহেলা
এবং হৃদয় নিয়ে তোমার পারমাণবিক অস্ত্র
নিক্ষেপের চেয়েও ভয়ংকর খেলার
ভয়াবহ ক্ষয়ক্ষতি এই একজীবনে!

অথচ একমাত্র তুমিই শুধু পারতে
ভালোবাসার মতো এরচেয়ে হাজারো গুণ
শক্তিশালী অস্ত্র ছুঁড়তে!
যার তীব্র আঘাতে ছিন্নভিন্ন হতে পারতো
মহাকালের মতো বিশাল এক শোকের পাহাড়,
হৃদয়ে জমে থাকা কষ্টের হিমালয়ের সমস্ত
বরফ গলে কী সুন্দর একটা নদী হতে পারতো!

গোলাম কবির এর কবিতা || একমাত্র তুমিই শুধু পারতে

আপ : ০৫:২৫:৩১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

 

তোমার অবহেলা পেতে পেতে একদিন
চলে যাবো সকল নেটওয়ার্কের বাইরে!
খুঁজেও কোথাও পাবে না আর
ঈশ্বরের দরজায় শতো মাথা ঠুঁকেও!

এখন তোমার অবহেলা আর প্রত্যাখানের
কষ্টের নোনা জল হৃদয়ের ব্লটিংপেপারে
শুষে নিচ্ছি এমন যেনো কোথাও কিছু হয়নি,
যেমন ইসরায়েল রাতের আঁধারে অতর্কিত
হামলা করলো ইরানে অথচ মধ্যপ্রাচ্য সহ
শক্তিশালী মুসলিম দেশগুলো নিশ্চুপ
বসে থেকে তামাশা দেখছে ঠিক তেমনই!

হৃদয়ের পোড়া গন্ধ বাতাসে
কার্বনের পরিমাণ বাড়াচ্ছে শুধু এবং
নির্বিকারে হজম করছি তোমার অবহেলা
এবং হৃদয় নিয়ে তোমার পারমাণবিক অস্ত্র
নিক্ষেপের চেয়েও ভয়ংকর খেলার
ভয়াবহ ক্ষয়ক্ষতি এই একজীবনে!

অথচ একমাত্র তুমিই শুধু পারতে
ভালোবাসার মতো এরচেয়ে হাজারো গুণ
শক্তিশালী অস্ত্র ছুঁড়তে!
যার তীব্র আঘাতে ছিন্নভিন্ন হতে পারতো
মহাকালের মতো বিশাল এক শোকের পাহাড়,
হৃদয়ে জমে থাকা কষ্টের হিমালয়ের সমস্ত
বরফ গলে কী সুন্দর একটা নদী হতে পারতো!