ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাঈদা আজিজ চৌধুরী’র কবিতা || মানুষ সাঈদা

  • আপ : ১০:৩৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৬৩৯ ভিউ :

 

মানুষও নদী—
জোয়ারভাটার টানে জীবনের স্রোত
জখম নিয়েও চলতে জানে
প্রবাহে আনন্দ খুঁজে
ধ্রুবতারাকে সঙ্গী ভেবে
একান্ত মনের কথা বলে।

মানুষ কালের শরণার্থী অথবা দুর্বৃত্ত সময়
কালজ্ঞ বৃক্ষ অথবা তৃণদ্রুম
মানুষ মানুষকে চিবায়।
অনুচ্চারিত ব‍্যথার স্রোত
ক্লান্ত হাহাকার,সর্বগ্রাসী ব‍্যাকরণ
বৃক্ষের অবরুদ্ধ কণ্ঠ,অস্ফুট শনশন।

নীরবে নির্জনে প্রহরের প্রতিসরণ
বিস্ময়কর বিস্ফোরণ
সমর্পিত আত্মার প্রতিধ্বনি
ধ্যানগর্ভ নিমগ্ন আহ্বান।

স্বত্ব সংরক্ষিত
২৯/৭/২০২৫

সাঈদা আজিজ চৌধুরী’র কবিতা || মানুষ সাঈদা

আপ : ১০:৩৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

 

মানুষও নদী—
জোয়ারভাটার টানে জীবনের স্রোত
জখম নিয়েও চলতে জানে
প্রবাহে আনন্দ খুঁজে
ধ্রুবতারাকে সঙ্গী ভেবে
একান্ত মনের কথা বলে।

মানুষ কালের শরণার্থী অথবা দুর্বৃত্ত সময়
কালজ্ঞ বৃক্ষ অথবা তৃণদ্রুম
মানুষ মানুষকে চিবায়।
অনুচ্চারিত ব‍্যথার স্রোত
ক্লান্ত হাহাকার,সর্বগ্রাসী ব‍্যাকরণ
বৃক্ষের অবরুদ্ধ কণ্ঠ,অস্ফুট শনশন।

নীরবে নির্জনে প্রহরের প্রতিসরণ
বিস্ময়কর বিস্ফোরণ
সমর্পিত আত্মার প্রতিধ্বনি
ধ্যানগর্ভ নিমগ্ন আহ্বান।

স্বত্ব সংরক্ষিত
২৯/৭/২০২৫