ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ব্র হ্ম জি ৎ স র কা র এর কবিতা || তার কোন বাড়ি ঘর নেই

  • আপ : ০১:০২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ৪৩৬ ভিউ :

 

খোঁজ নিয়ে জানা গেল তার কোন বাড়ি ঘর নেই
মাঠে ঘাটে আগানে বাগানে
তাকে দেখা যায়

আকাশ একটা অনেক বড় মাঠ
সেই মাঠে নক্ষত্র বাগানে
অসংখ্য ফুল ফুটে আছে

সারারাত চিত হয়ে
সাফ করি মেঘের জঙ্গল

যদি ফুঁচি মারে নিজের ভিতরে
নিতান্তই খুলে দেয় চোখের পালক,
এই ভেবে ফিরে যায় সময় বাহক।

ফিরে এসে জানা যায় তার কোন বাড়ি ঘর নেই
মাঠে ঘাটে আগানে বাগানে তাকে দেখা যায়…

ব্র হ্ম জি ৎ স র কা র এর কবিতা || তার কোন বাড়ি ঘর নেই

আপ : ০১:০২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

 

খোঁজ নিয়ে জানা গেল তার কোন বাড়ি ঘর নেই
মাঠে ঘাটে আগানে বাগানে
তাকে দেখা যায়

আকাশ একটা অনেক বড় মাঠ
সেই মাঠে নক্ষত্র বাগানে
অসংখ্য ফুল ফুটে আছে

সারারাত চিত হয়ে
সাফ করি মেঘের জঙ্গল

যদি ফুঁচি মারে নিজের ভিতরে
নিতান্তই খুলে দেয় চোখের পালক,
এই ভেবে ফিরে যায় সময় বাহক।

ফিরে এসে জানা যায় তার কোন বাড়ি ঘর নেই
মাঠে ঘাটে আগানে বাগানে তাকে দেখা যায়…