ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নাজমা বেগম নাজু’র কবিতা || শোনো শীতল পাটি পথ

  • আপ : ১০:৫৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৪১৬ ভিউ :

 

ও পথ- ও গেঁয়ো পথ, শোনো শীতল পাটি পথ
নিয়ে চলো তুমি – সাথে নিয়ে চলো
স্বজন সে গাঁয়ে,
যেথায় আমার হৃদয় নিবিড় গাঁথা।
পুরোন বটের মত , প্রাচীন রুপকথার মত
সবুজ পাহাড়ের তারুণ্য যার অন্তরাত্মার অনুতে।
স্বর্গের কাছাকাছি সে গাঁয়ের বসবাস
পথ তুমি সাথে নিয়ে যাও
বুনো পথ — নিয়ে যাও সেই গাঁয়ে
আমার অশ্রুকণায় মিশে আছে তার
স্মৃতির আকাশ – অন্তবিহীন নীল।
আজো জমে আছে পরম স্মৃতির
নিমগ্ন লোকালয়,
কাদামাখা জলস্রোত ঘনকালো হয়ে আকাশনীলে মিশেছে যেখানে
আনন্দে বেদনায়–।
আমার সবুজ গাঁয়ের পথ
নিয়ে চল সেই গাঁয়ে
পূর্ণ চাঁদের অবাক জোছনা যেখানে
নিশুতি কাব্য আঁকে,
নিয়ে চলো তুমি, নিয়ে চলো সেই গাঁয়ে।

আজো রোজ সূর্য ভোরের রোদকণায় শুনি
সে গাঁয়ের কলতান – ফুলের সাথে
ডানা মেলা সেই প্রভাত পাখির সাথে।
পথ বলে –সে তো দুর বহুদুর,
শুনব না সে কথা —-
তোমার কাছেই মিনতি আমার শোনো
বুনো পথ, ও গেঁয়ো পথ —
শোনো স্বজন মাটির পথ
নিয়ে চলো তুমি স্বজন সে গাঁয়ে
যেথায় আমার পাখি ডাকা ভোর
চাঁদের পরাগ,
হৃদয় ঘুমায়
সুনিবিড় অবসরে।

( Country road take me home– গানটি হতে অনুপ্রাণিত)

নাজমা বেগম নাজু’র কবিতা || শোনো শীতল পাটি পথ

আপ : ১০:৫৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

 

ও পথ- ও গেঁয়ো পথ, শোনো শীতল পাটি পথ
নিয়ে চলো তুমি – সাথে নিয়ে চলো
স্বজন সে গাঁয়ে,
যেথায় আমার হৃদয় নিবিড় গাঁথা।
পুরোন বটের মত , প্রাচীন রুপকথার মত
সবুজ পাহাড়ের তারুণ্য যার অন্তরাত্মার অনুতে।
স্বর্গের কাছাকাছি সে গাঁয়ের বসবাস
পথ তুমি সাথে নিয়ে যাও
বুনো পথ — নিয়ে যাও সেই গাঁয়ে
আমার অশ্রুকণায় মিশে আছে তার
স্মৃতির আকাশ – অন্তবিহীন নীল।
আজো জমে আছে পরম স্মৃতির
নিমগ্ন লোকালয়,
কাদামাখা জলস্রোত ঘনকালো হয়ে আকাশনীলে মিশেছে যেখানে
আনন্দে বেদনায়–।
আমার সবুজ গাঁয়ের পথ
নিয়ে চল সেই গাঁয়ে
পূর্ণ চাঁদের অবাক জোছনা যেখানে
নিশুতি কাব্য আঁকে,
নিয়ে চলো তুমি, নিয়ে চলো সেই গাঁয়ে।

আজো রোজ সূর্য ভোরের রোদকণায় শুনি
সে গাঁয়ের কলতান – ফুলের সাথে
ডানা মেলা সেই প্রভাত পাখির সাথে।
পথ বলে –সে তো দুর বহুদুর,
শুনব না সে কথা —-
তোমার কাছেই মিনতি আমার শোনো
বুনো পথ, ও গেঁয়ো পথ —
শোনো স্বজন মাটির পথ
নিয়ে চলো তুমি স্বজন সে গাঁয়ে
যেথায় আমার পাখি ডাকা ভোর
চাঁদের পরাগ,
হৃদয় ঘুমায়
সুনিবিড় অবসরে।

( Country road take me home– গানটি হতে অনুপ্রাণিত)