ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পলক রহমান এর কবিতা || হেমন্ত বৃষ্টির গান

  • আপ : ১২:৪৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৯৮ ভিউ :

বর্ষাকাল চলে গেছে পুনর্ভবা নদীর পাড় ভাসিয়ে সেই কবে। তবুও বৃষ্টি ধারা অব্যাহত এই হেমন্তে। মেঘের বুকের তলায় নিঃশব্দে লুকানো ভেজা ভাষার প্রবাহের মত একটানা অঝোর ধারা।

বৃষ্টির ছোঁয়ায় ভিজে আছে পাহাড়-জমি, বসত বাড়ি, হাট বাজার। এমন বর্ষা ধারা
বর্ষাকালেও দেখিনি। হেমন্তের আলো নিভে গেছে, নীল আকাশে দেখা হয় না সাদা মেঘেদের উড়াউড়ি, হেমন্ত আজ প্রতিমা বিসর্জনের আগেই নির্বাসনে!

নীল হাওয়ায় বর্ষার অঝোর ধারা যেন সমুদ্র ঢেউয়ের মতো আসে, মেঘেরা আকাশ মাদল গর্জনে এমন উত্তাল যেন ঘোর বরষার উলঙ্গ চরিত্রকেও কলঙ্কিত করে ঝরছে এখন বেহায়া বৃষ্টি।

বৃষ্টি হোচ্ছে, এখনও ঝরছে। অনিয়ন্ত্রিত, নির্লিপ্ত। এখানে জীবন হয়ে ওঠেছে বৃষ্টি, খেলার সংগী। তাই এমন প্রসূত হেমন্তেও ভিজে যায় হৃদয়, শব্দের সুর জন্মায়, মনের অজান্তেই কষ্ট উপেক্ষা করে হৃদয়ে ধারণ করি বৃষ্টির এই নতুন গান।

জলশিঁড়ি ⛳ কোর্স
সকাল ০৭:০০ ঘটিকা
২২ সেপ্টেম্বর, ২০২৫

পলক রহমান এর কবিতা || হেমন্ত বৃষ্টির গান

আপ : ১২:৪৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫