ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সাঈদা আজিজ চৌধুরী’র কবিতা || নিষ্ঠুর দরপত্র

  • আপ : ০৪:৫১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ৩০০ ভিউ :

 

তীর ভাঙা ঢেউ,জননীর শাপলা বাসর
হতশ্রী পলিভূমি জননী আমার দুঃখবৃক্ষ,উজান সাঁতার
কে নিলো কেড়ে আলোর বিভা,কে হাঁকে নিলাম
কে ডাকে নিষ্ঠুর দরপত্র উলঙ্গ টেন্ডার?

বৃন্তচ্যুত ফুল পাতার শুন্যে উড়াল
যন্ত্রজীবন ফ্লাইওভার এলিভেটর মেট্রোরেল
পোষ্য মেঘের জুলুম অত্যাচার দুরাচার
অঙুলি তুলে বিত্ত বেসাত—এত্তো এত্তো কই পাও?

জিঘাংসার ভাঙা রেকর্ড বজ্রধ্বনি দিনরাত্রি
সেতু ধ্বসে,পাহাড়ও ধ্বসে বিবস্ত্র পাথর-কন‍্যা নদী
গাঙের পাড় ভাঙে মানুষের ডিকশনারি অদৃশ‍্য কালি
সংযোজন বিয়োজন যথেচ্ছ নামজারী

নক্ষত্রচূর্ণ আলোর দানা গিলে খায় ধাঙর
দিকভ্রান্ত নিশানায় অশ্বের সওয়ার
শ্রাবণ কন্যা নাফ নদী,কর্ণফুলী
পরেনি অনুরাগের ফুল,সাজেনি দীর্ঘ বিনুনী

দুঃখীরা গল্প লিখে অন্ধকার জলের অতল
দক্ষিণের পাহাড়ী মনে ভালোবাসার কৌতূহল
প্রবালের নারকেল বীথি বাতাসের প্রতিবাদ
অস্থির সেতুবন্ধন শিশির খেলা আলোর বিষাদ

 

সাঈদা আজিজ চৌধুরী’র কবিতা || নিষ্ঠুর দরপত্র

আপ : ০৪:৫১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

 

তীর ভাঙা ঢেউ,জননীর শাপলা বাসর
হতশ্রী পলিভূমি জননী আমার দুঃখবৃক্ষ,উজান সাঁতার
কে নিলো কেড়ে আলোর বিভা,কে হাঁকে নিলাম
কে ডাকে নিষ্ঠুর দরপত্র উলঙ্গ টেন্ডার?

বৃন্তচ্যুত ফুল পাতার শুন্যে উড়াল
যন্ত্রজীবন ফ্লাইওভার এলিভেটর মেট্রোরেল
পোষ্য মেঘের জুলুম অত্যাচার দুরাচার
অঙুলি তুলে বিত্ত বেসাত—এত্তো এত্তো কই পাও?

জিঘাংসার ভাঙা রেকর্ড বজ্রধ্বনি দিনরাত্রি
সেতু ধ্বসে,পাহাড়ও ধ্বসে বিবস্ত্র পাথর-কন‍্যা নদী
গাঙের পাড় ভাঙে মানুষের ডিকশনারি অদৃশ‍্য কালি
সংযোজন বিয়োজন যথেচ্ছ নামজারী

নক্ষত্রচূর্ণ আলোর দানা গিলে খায় ধাঙর
দিকভ্রান্ত নিশানায় অশ্বের সওয়ার
শ্রাবণ কন্যা নাফ নদী,কর্ণফুলী
পরেনি অনুরাগের ফুল,সাজেনি দীর্ঘ বিনুনী

দুঃখীরা গল্প লিখে অন্ধকার জলের অতল
দক্ষিণের পাহাড়ী মনে ভালোবাসার কৌতূহল
প্রবালের নারকেল বীথি বাতাসের প্রতিবাদ
অস্থির সেতুবন্ধন শিশির খেলা আলোর বিষাদ