আগুনে পুড়ে যাচ্ছে সবুজ দেশ,
অন্তর জ্বলে, নিঃশেষ নিঃশেষ।
বুকে যত স্বপ্ন-জল,
সবই আজ ছাইরঙা ফুল।
মায়ার মাঠে ধোঁয়ার ঢল,
চোখে ঝরছে প্রশ্নতরল।
মানুষ খোঁজে নিজ মুখখানি,
ছাইয়ের নিচে হারায় বাণী।
লোভের আগুন, মিথ্যার দাহ,
জ্বালায় হৃদয়, পুড়ায় চাহা।
তবু মাটির গভীর তলে,
বীজটি জাগে অশ্রু জলে।










