ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পলক রহমান এর কবিতা || পালাব কোথায়

  • আপ : ০৮:২০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ২৬৭ ভিউ :

 

পালাব কোথায় এই মাটির বুক ছেড়ে,
যেখানে শিশির ভেজা ভোরে ভেসে আসে
আজানের ধ্বনি, যেখানে ধানের গন্ধে মিশে আছে আমার মায়ের কোলের গন্ধ।

“ফিরে আয় খোকা, সন্ধ্যা হয়ে এলো” মায়ের
সেই ডাককে ফেলে আমি পালাব কোথায়?

এই নদী তো আমার রক্তের মতোই বয়ে চলে,
এই আকাশে এখনো স্বাধীনতার চিহ্ন উড়ে বেড়ায়—লাল সবুজের এক চিরন্তন পতাকা।

যে ভাষায় আমি জন্মেই কেঁদেছি প্রথম,
সেই ভাষার মাটিতে বুনেছি আমার বিশ্বাস,
সেই মাটিকে ছেড়ে পালাব কোথায়?

বুলেটের ক্ষত, রক্তের দাগ, আগুনের ছাই,
সবই তো আমার পূর্বপুরুষের ইতিহাস।

এ মাটি আমার, আমার মমতাময়ী মায়ের,
যতই কষ্টে থাকি, তবু একে ছড়ে কোত্থাও
পালাব না, এই দেশই যে আমার
প্রথম এবং শেষ ঠিকানা।

২০ অক্টোবর, ২০২৫

পলক রহমান এর কবিতা || পালাব কোথায়

আপ : ০৮:২০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

 

পালাব কোথায় এই মাটির বুক ছেড়ে,
যেখানে শিশির ভেজা ভোরে ভেসে আসে
আজানের ধ্বনি, যেখানে ধানের গন্ধে মিশে আছে আমার মায়ের কোলের গন্ধ।

“ফিরে আয় খোকা, সন্ধ্যা হয়ে এলো” মায়ের
সেই ডাককে ফেলে আমি পালাব কোথায়?

এই নদী তো আমার রক্তের মতোই বয়ে চলে,
এই আকাশে এখনো স্বাধীনতার চিহ্ন উড়ে বেড়ায়—লাল সবুজের এক চিরন্তন পতাকা।

যে ভাষায় আমি জন্মেই কেঁদেছি প্রথম,
সেই ভাষার মাটিতে বুনেছি আমার বিশ্বাস,
সেই মাটিকে ছেড়ে পালাব কোথায়?

বুলেটের ক্ষত, রক্তের দাগ, আগুনের ছাই,
সবই তো আমার পূর্বপুরুষের ইতিহাস।

এ মাটি আমার, আমার মমতাময়ী মায়ের,
যতই কষ্টে থাকি, তবু একে ছড়ে কোত্থাও
পালাব না, এই দেশই যে আমার
প্রথম এবং শেষ ঠিকানা।

২০ অক্টোবর, ২০২৫