ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পলক রহমান এর কবিতা || সূর্যের দিকে হেঁটে যাই

  • আপ : ০১:৫০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ১৮২ ভিউ :

 

সূর্যের দিকে একাগ্র হেঁটে যাই,
পেছনে ফেলে দিই সব ছায়া,
ভয়ের কণ্ঠ থেমে যায় আজ,
আলোর ডাকে জাগে মায়া।

ধুলোমাখা সম্মুখ পথের বুকে,
পায়ের ছাপ যেন সংগীত হয়,
তপ্ত রোদে ঝলসানো প্রাণে
নতুন দিনের কাব্য কথা কয়।

জানি, তাপে পোড়াবে ত্বক,
জানি, চোখ ঝলসে দেবে দিগন্ত,
তবু সেই আলোয় আছে স্বপ্ন,
যেখানে জন্ম নয় মৃত্যুই অনন্ত।

সূর্যের দিকে নির্ভার হেঁটে যাই,
জীবন যেন ঘামে ভেজা গল্প,
প্রতিটি পদক্ষেপে ভেবে দেখি
অন্ধকারে আলোর নেই বিকল্প।

সূর্যের দিকে হেঁটে যাওয়া মানে
শুধু বাইরের আলো খোঁজা নয়,
রৌদ্রতাপ মুছে ফেলে অন্ধকার
রংধনু ছায়া পড়ে আকাশময়।

সূর্যের দিকে নিমগ্ন হেঁটে যাই,
যে পথে আলো, সে পথই চাই,
জীবন যেন এক বাঁচার সংগ্রাম,
তাই তাতে প্রানের ছোঁয়া পাই।

 

পলক রহমান এর কবিতা || সূর্যের দিকে হেঁটে যাই

আপ : ০১:৫০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

 

সূর্যের দিকে একাগ্র হেঁটে যাই,
পেছনে ফেলে দিই সব ছায়া,
ভয়ের কণ্ঠ থেমে যায় আজ,
আলোর ডাকে জাগে মায়া।

ধুলোমাখা সম্মুখ পথের বুকে,
পায়ের ছাপ যেন সংগীত হয়,
তপ্ত রোদে ঝলসানো প্রাণে
নতুন দিনের কাব্য কথা কয়।

জানি, তাপে পোড়াবে ত্বক,
জানি, চোখ ঝলসে দেবে দিগন্ত,
তবু সেই আলোয় আছে স্বপ্ন,
যেখানে জন্ম নয় মৃত্যুই অনন্ত।

সূর্যের দিকে নির্ভার হেঁটে যাই,
জীবন যেন ঘামে ভেজা গল্প,
প্রতিটি পদক্ষেপে ভেবে দেখি
অন্ধকারে আলোর নেই বিকল্প।

সূর্যের দিকে হেঁটে যাওয়া মানে
শুধু বাইরের আলো খোঁজা নয়,
রৌদ্রতাপ মুছে ফেলে অন্ধকার
রংধনু ছায়া পড়ে আকাশময়।

সূর্যের দিকে নিমগ্ন হেঁটে যাই,
যে পথে আলো, সে পথই চাই,
জীবন যেন এক বাঁচার সংগ্রাম,
তাই তাতে প্রানের ছোঁয়া পাই।