যা কিছু করি ভালো কিছু করি।
যা কিছু ভাবি ভালো কিছু ভাবি,যাতে খরতাপেও মিলে বৃষ্টি।
মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা সব প্রার্থনার জায়গা।
সব প্রার্থনার রং এক,উদ্দেশ্য এক।
সবাই বলে লোভ সংবরণ করো,
বাতাসের চেয়ে ধাবমান যে আবেগ তাকেও সংবরণ করা অতি জরুরি।
এই দুটো ই পুরোদস্তু মগজের কীট।
একটা মানুষকে পরিপূর্ণ কীটে পরিনত করে।
সুন্দর কথা,সুন্দর হাসির অন্তরালে এরা ঢাকা পরে থাকে, কিন্তু কখনো মরে না।
তেমনিই মৃত্যু নেই ভালোবাসার।
ভালোবাসা মানুষ কে ভিখারি করে তারপর ভালোবাসারই জয় হয়।
যে পথ আমরা মাড়াই, সে পথের ঘাসগুলো অবনত থাকে, এটাই স্বাভাবিক।
অনাদিকাল থেকেই কিছু সত্যের মুখোমুখি মানুষ যেমন
আগুনে হাত দিলে হাত পুড়বেই।
হিংসা হচ্ছে আগুন যা সব পুড়ে ছাই করে।
তারপরও মানুষ লোভ করে,হিংসা করে।
আসলে মানুষ ভুল করে, ভুল করে, ভুল করে।
০৪/১২/২০২৫ তারিখ।









