“কবিতাকে জ্ঞান–বিজ্ঞান চর্চার মাধ্যম করতে পারলে মানবতারই কল্যাণ হবে।” ময়মনসিংহ সংস্কৃতিচর্চা কেন্দ্রের অনুষ্ঠানে সব্যসাচী লেখক ও বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী
ঢাকাস্থ য়মনসিংহ সংস্কৃতিচর্চা কেন্দ্র আয়োজিত “ময়মনসিংহ কবিতা উৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠান” ১৪ নভেম্বর ময়মনসিংহের কৃষিবিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ডরমিটরিতে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সব্যসাচী লেখক ও বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী। কবি ও নাট্যকার মিয়া ইব্রাহিমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি কবিতার ইতিহাস–ঐতিহ্য তুলে ধরে বিজ্ঞান–কবিতা চর্চার গুরুত্ব আরোপ করেন। তাঁর বক্তব্যে তিনি বলেন—
“কবিতাকে জ্ঞান ও বিজ্ঞানচর্চার মাধ্যম হিসেবে গড়ে তুলতে পারলে মানবতার উপকার হবে। কবিতা হতে হবে রসাত্মক, প্রাণবন্ত ও শিল্পিত বাক্যে রচিত।”
অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি ও কথাসাহিত্যিক নুরুন্নাহার মুন্নি। স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের মহাসচিব কবি ও গবেষক লুৎফর চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
দৈনিক ইত্তেফাক ও চ্যানেল আইয়ের ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি শেখ মহিউদ্দিন আহমদ,কবি ও গীতিকার জালাল উদ্দীন নলুয়া,কবি ও প্রকাশক মাহাবুবা রহমান লাকী,
ক্ষুদ্র নৃগোষ্ঠীর কবি জন ক্রসওয়েল খকসি,কবি ও সাংবাদিক লোকমান হোসেন পলা,শিশুসাহিত্যিক মাহমুদুল হাসান রানা।
আলোচক হিসেবে অংশ নেন আতিকুর রহমান, শরীফ খান দীপ, কাদের পলাশ এবং অধ্যাপক মনিকা শকুন্তলা প্রমুখ।অনুষ্ঠানের শেষে গুণীজনদের মাঝে সম্মাননা ও উত্তরীয় পরিয়ে দেয়া হয়। প্রদান করা হয় একে অন্যকে বই।
















