ভাঙ্গা মন গল্পটিতে একজন অবহেলিত নারীর লাঞ্চনা, বঞ্চনার শিকার হওয়া এবং তার করুন যাপিত জীবন তুলে ধরার চেষ্টা করা হয়েছে। স্বামীর উপেক্ষিত একজন পঙ্গু স্ত্রী, যার নিত্যদিনের সঙ্গী একটি হুইল চেয়ার। যিনি সর্বস্ব উজার করে, ভালবাসতে চেয়েছেন তার স্বামীকে। সংসারে একটু শান্তির জন্য, স্বামীর মুখে একটু হাসি দেখার জন্য স্ত্রী তার পুরো পরিবারসহ চেষ্টা করে গেছেন। তবু কোনভাবেই স্বামীর মন রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। অপমান, অবহেলায় বিধ্বস্ত ছিল তার জীবন। কিন্তু প্রকৃতির নির্মম বিচারের মুখোমুখি হতে হয়েছিল একদিন তার স্বামীকেও। বক্তব্যধর্মী এই গল্পটির মাধ্যমে এভাবে একটি সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। গল্পটির রচিয়তা তরিকুল ইসলাম তারেক, পরিচালনা করেছেন মিজানুর রহমান মিঠুন। এতে অভিনয় করেছেন তন্ময় সোহেল, জ্যোতি ইসলাম, প্রীতি প্রিয়া, হাসি মুন, ইমরান হোসেন আজান, দ্বীপ রাজ, লুৎফুল আহসান বাবু , শাহাদাত জয় আরো অনেকে। নাটকটি দেখতে পাবেন ১৫ই ডিসেম্বর বিকেল ৫ টায় শুধুমাত্র এমআরএম মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল এ
শিরোনাম :
১৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ভাঙ্গা মন
পঠিত





















