শিকল
——————-
ফারুক প্রধান
দিন যায় মাস যায় ঘুরে আসে তিথি
জীবনটা বাঁধা পড়ে চ্ক্র রীতিনীতি।
পাখিটার বেড়ি বাঁধা শিকলে শিকলে
খাঁচাটার শিকে থেকে আকাশে উড়তে
বনে বনে ঘুরে বেড়ে শান্তির নীড়েতে
সুরে সুরে গান হলো নাতো তৃণমূলে।
শিকারি তাক করা পাখিদের ডানা
পালকের ভেদ করা বুলেটের কানা।
স্বাধীনতা পায় না বাক রুদ্ধ করে
শোষণের জাতাকলে পিষ্টের তরে।
চাবুকের কষাঘাতে কেটে যায় দাগ
নিয়তির চারচাকা ঘুরে চারবাঁক।
একদিন বুলি ফোটে পাখিটার ঠোঁটে
শিষ দিয়ে গান গায় ভাটিয়ালি সুরে।









