ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাজমা বেগম নাজু’র কবিতা || দুঃখভোলা জনমদুঃখী সুখ

  • আপ : ০২:৩৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ১৮৮ ভিউ :

 

অনেক আগেই দুঃখভোলা জনমদুঃখী ঘর বুনেছি
অনেক আগেই প্রথম ফোটা কদম রেনুর গন্ধটাকে
বুকে তো নয় সোঁদা মাটির নিঝুম বুকে ঋদ্ধ রেখেছি
এই যে আমার দুঃখবোনা মহাসুখী দিন
জগতসেরা সুখী ভেবে বিষাদ মাখা অস্ত বিকেল
নিমেষ ফেরায় চোখ
যেন এইখানেতে যোগ্য সে নয় -।
আমার আনন্দস্রোত দুঃখে ভাসাই
দুঃখ নদীর গহীন বালুচরে।
স্রোতের সীমায় অশ্রুরেখা, দুঃখ শোকের
সূতোয় গাথা নকশী পাতা, অশেষ নিদাঘ নীল।
কোন জনমের পায়ে হাঁটা পথ
পথের ধুলোয় বন্য হাহাকার
দুঃখ দুঃখ গন্ধটাকে নিশ্বাসে নিই,যত্নে সাজাই
সযতনে নাম নিখে দিই জনমদুঃখী সুখ।
চন্দ্রকথা, চাঁদনী আকাশ – বুকটা চিরে
জোছনা পরাগ নামে
জড়িয়ে বুকে খুব কাছে নিই দুঃখ যে তার নাম।
কবে যেন ঘর ছেড়েছি ঘরের নেশায়
সেই তখন থেকেই ঘর হারা এক শূণ্য হৃদয়
হৃদ মাঝারে সঙ্গোপনে রাখি
প্রিয় আমার,অনেক প্রিয় জনমদুঃখী সুখ।

নাজমা বেগম নাজু’র কবিতা || দুঃখভোলা জনমদুঃখী সুখ

আপ : ০২:৩৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

 

অনেক আগেই দুঃখভোলা জনমদুঃখী ঘর বুনেছি
অনেক আগেই প্রথম ফোটা কদম রেনুর গন্ধটাকে
বুকে তো নয় সোঁদা মাটির নিঝুম বুকে ঋদ্ধ রেখেছি
এই যে আমার দুঃখবোনা মহাসুখী দিন
জগতসেরা সুখী ভেবে বিষাদ মাখা অস্ত বিকেল
নিমেষ ফেরায় চোখ
যেন এইখানেতে যোগ্য সে নয় -।
আমার আনন্দস্রোত দুঃখে ভাসাই
দুঃখ নদীর গহীন বালুচরে।
স্রোতের সীমায় অশ্রুরেখা, দুঃখ শোকের
সূতোয় গাথা নকশী পাতা, অশেষ নিদাঘ নীল।
কোন জনমের পায়ে হাঁটা পথ
পথের ধুলোয় বন্য হাহাকার
দুঃখ দুঃখ গন্ধটাকে নিশ্বাসে নিই,যত্নে সাজাই
সযতনে নাম নিখে দিই জনমদুঃখী সুখ।
চন্দ্রকথা, চাঁদনী আকাশ – বুকটা চিরে
জোছনা পরাগ নামে
জড়িয়ে বুকে খুব কাছে নিই দুঃখ যে তার নাম।
কবে যেন ঘর ছেড়েছি ঘরের নেশায়
সেই তখন থেকেই ঘর হারা এক শূণ্য হৃদয়
হৃদ মাঝারে সঙ্গোপনে রাখি
প্রিয় আমার,অনেক প্রিয় জনমদুঃখী সুখ।