ঈদের দিনে নতুন জামা
পড়বো সবার আগে,
খুশি মনে যাবো ঈদগাহে
কোলাকুলি করবো সবার সাথে।
মিঠাই নিয়ে ফিরি বাড়ি
ঈদ আনন্দ ভাগ করি,
ঘরে ঘরে সবাই মিলে
সেমাই খেয়ে স্বাদের ঢেঁকুর তুলি।
পথের ধারে খালি গায়ে
শিশু কান্না করে,
ঈদ আনন্দ কেমন করে
পায়ের ধুলোয় মাখে।
গরীব অনাথ দিন দুঃখীনির
আনন্দ নাই ঘরে,
ছেঁড়া জামা পড়ে তারা
ঈদ উপভোগ করে।
এই দিনেরই অপেক্ষায়
আসবে সুদিন,
সমান চোখে দেখবে যেদিন
সাম্যের বিজয় সেদিন।










