ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাম কবির এর কবিতা || ভালোবাসা পেলে

  • আপ : ০৮:০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ২০৩ ভিউ :
  •  

ভালোবাসা পেলে বুকের ভেতর
বাজতে থাকে অলৌকিক সেতার,
মন যেনো নিজে থেকেই গান গেয়ে ওঠে
রবীন্দ্রনাথের ” ভালোবাসি, ভালোবাসি “!

ভালোবাসা পেলে সারারাত একা মাঘীপূর্ণিমা
রাত কাটিয়ে দেয়া যায় নদীর ধারে
বসে থেকে কারো জন্য অপেক্ষার প্রহর গুনে!

ভালোবাসা পেলে প্রবল বর্ষাদুপুরে
কিশোরবেলার মতো ভিজে ফুলশার্ট
কোমরে বেঁধে নগ্ন পায়ে ফুটবল খেলা
শেষের আনন্দের ঘোর না কাটা অনুভূতি নিয়ে
পুরো শহরের অলিতে-গলিতে ঘুরে ঘুরে
কাকভেজা হয়ে বাড়ি ফিরতে ইচ্ছে করে !

ভালোবাসা পেলে হৃদয় খাঁচার মধ্যে থাকা
অচিন পাখিটারও মনেহয় দেখা পেয়ে যায়!

ভালোবাসা পেলে মানুষের মন খুশিতে
পাখি হয়ে শরতের মেঘশূন্য
নীল আকাশে উড়ে ইচ্ছেমতো!

ভালোবাসা পেলে হৃদয় নতুন করে
কোনো প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কারের
না ফুরানো আনন্দে ভাসতে থাকে!

গোলাম কবির এর কবিতা || ভালোবাসা পেলে

আপ : ০৮:০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  •  

ভালোবাসা পেলে বুকের ভেতর
বাজতে থাকে অলৌকিক সেতার,
মন যেনো নিজে থেকেই গান গেয়ে ওঠে
রবীন্দ্রনাথের ” ভালোবাসি, ভালোবাসি “!

ভালোবাসা পেলে সারারাত একা মাঘীপূর্ণিমা
রাত কাটিয়ে দেয়া যায় নদীর ধারে
বসে থেকে কারো জন্য অপেক্ষার প্রহর গুনে!

ভালোবাসা পেলে প্রবল বর্ষাদুপুরে
কিশোরবেলার মতো ভিজে ফুলশার্ট
কোমরে বেঁধে নগ্ন পায়ে ফুটবল খেলা
শেষের আনন্দের ঘোর না কাটা অনুভূতি নিয়ে
পুরো শহরের অলিতে-গলিতে ঘুরে ঘুরে
কাকভেজা হয়ে বাড়ি ফিরতে ইচ্ছে করে !

ভালোবাসা পেলে হৃদয় খাঁচার মধ্যে থাকা
অচিন পাখিটারও মনেহয় দেখা পেয়ে যায়!

ভালোবাসা পেলে মানুষের মন খুশিতে
পাখি হয়ে শরতের মেঘশূন্য
নীল আকাশে উড়ে ইচ্ছেমতো!

ভালোবাসা পেলে হৃদয় নতুন করে
কোনো প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কারের
না ফুরানো আনন্দে ভাসতে থাকে!