ঢাকা ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাসুম চৌধুরী’র কবিতা || আমি তোমাদের সংজ্ঞা নই

  • আপ : ০৮:০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ১১৬ ভিউ :

 

মনটা আজ আর শুধু উদাস না,
মনটা আজ বিদ্রোহী।

বাবা-মায়ের স্বপ্নের নকশায়
আমার জন্য যে ঘর বানানো হয়েছিল
আমি সেখানে ঢুকিনি।
তাই আমি নাকি ব্যর্থ সন্তান।

ভাল ছাত্র হইনি
কারণ বইয়ের সিলেবাসে
আমার কৌতূহল মাপা যায়নি।
ভাল রাজনীতিবিদ হইনি
কারণ হাততালির চেয়ে
আমি সত্যের কাঁটা বেশি দেখেছি।
ভাল বক্তা হইনি
কারণ মুখস্থ বুলি আমার গলায় কাঁটার মতো লাগে।

ভাল ব্যবসায়ী নই
লাভের অঙ্কে মানুষকে বসাতে পারিনি।
ভাল ধার্মিক নই
কারণ ভয় দেখানো ঈশ্বরে
আমার বিশ্বাস জন্মায় না।
জ্ঞানী নই
কারণ নিশ্চিত হওয়ার আগে
আমি প্রশ্ন করতে ভালবাসি।
ভাল মানুষও নই
কারণ সবার খুশির জন্য
নিজেকে বিক্রি করিনি।

তোমরা বলো
আমি কিছুই হতে পারিনি।

আমি বলি
আমি তোমাদের সংজ্ঞা হইনি।

আমি কখনোই হতে চাইনি
তোমাদের বানানো প্রতিমা।
আমি চেয়েছিলাম
নিজের মতো একটা মানুষ হতে
যার ভুল থাকবে,
যার অসম্পূর্ণতা থাকবে,
কিন্তু যার আত্মা থাকবে অক্ষত।

তোমরা আমার নিজের মত থাকার আরামটুকু
চেপে ধরেছো সামাজিক শালীনতার বালিশ দিয়ে,
বলেছো
“এভাবে বাঁচা যায় না।”

কিন্তু শোনো
এভাবেই বাঁচা যায়।
যারা ভিড়ের বাইরে হাঁটে,
তাদের পথ সবসময় মসৃণ হয় না।
তবু তারা হাঁটে
কারণ তাদের হাঁটা ধার করা নয়।

আমি হয়তো
ভাল সন্তান নই,
ভাল রাজনীতিবিদ নই,
ভাল ব্যবসায়ী নই

কিন্তু আমি
নিজের সঙ্গে বিশ্বাসঘাতক নই।

আজ যদি উদাস লাগে,
জানো
এই উদাস মনটাই প্রমাণ
আমি এখনো বেঁচে আছি,
এখনো অনুভব করি,
এখনো নিজের মত থাকার জন্য
লড়তে চাই।

আমি ব্যর্থ নই
আমি অসম্পূর্ণ।
আর অসম্পূর্ণরাই
একদিন নিজের সংজ্ঞা লিখে দেয়
নিজের রক্তে, নিজের কালি দিয়ে।

মাসুম চৌধুরী’র কবিতা || আমি তোমাদের সংজ্ঞা নই

আপ : ০৮:০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

 

মনটা আজ আর শুধু উদাস না,
মনটা আজ বিদ্রোহী।

বাবা-মায়ের স্বপ্নের নকশায়
আমার জন্য যে ঘর বানানো হয়েছিল
আমি সেখানে ঢুকিনি।
তাই আমি নাকি ব্যর্থ সন্তান।

ভাল ছাত্র হইনি
কারণ বইয়ের সিলেবাসে
আমার কৌতূহল মাপা যায়নি।
ভাল রাজনীতিবিদ হইনি
কারণ হাততালির চেয়ে
আমি সত্যের কাঁটা বেশি দেখেছি।
ভাল বক্তা হইনি
কারণ মুখস্থ বুলি আমার গলায় কাঁটার মতো লাগে।

ভাল ব্যবসায়ী নই
লাভের অঙ্কে মানুষকে বসাতে পারিনি।
ভাল ধার্মিক নই
কারণ ভয় দেখানো ঈশ্বরে
আমার বিশ্বাস জন্মায় না।
জ্ঞানী নই
কারণ নিশ্চিত হওয়ার আগে
আমি প্রশ্ন করতে ভালবাসি।
ভাল মানুষও নই
কারণ সবার খুশির জন্য
নিজেকে বিক্রি করিনি।

তোমরা বলো
আমি কিছুই হতে পারিনি।

আমি বলি
আমি তোমাদের সংজ্ঞা হইনি।

আমি কখনোই হতে চাইনি
তোমাদের বানানো প্রতিমা।
আমি চেয়েছিলাম
নিজের মতো একটা মানুষ হতে
যার ভুল থাকবে,
যার অসম্পূর্ণতা থাকবে,
কিন্তু যার আত্মা থাকবে অক্ষত।

তোমরা আমার নিজের মত থাকার আরামটুকু
চেপে ধরেছো সামাজিক শালীনতার বালিশ দিয়ে,
বলেছো
“এভাবে বাঁচা যায় না।”

কিন্তু শোনো
এভাবেই বাঁচা যায়।
যারা ভিড়ের বাইরে হাঁটে,
তাদের পথ সবসময় মসৃণ হয় না।
তবু তারা হাঁটে
কারণ তাদের হাঁটা ধার করা নয়।

আমি হয়তো
ভাল সন্তান নই,
ভাল রাজনীতিবিদ নই,
ভাল ব্যবসায়ী নই

কিন্তু আমি
নিজের সঙ্গে বিশ্বাসঘাতক নই।

আজ যদি উদাস লাগে,
জানো
এই উদাস মনটাই প্রমাণ
আমি এখনো বেঁচে আছি,
এখনো অনুভব করি,
এখনো নিজের মত থাকার জন্য
লড়তে চাই।

আমি ব্যর্থ নই
আমি অসম্পূর্ণ।
আর অসম্পূর্ণরাই
একদিন নিজের সংজ্ঞা লিখে দেয়
নিজের রক্তে, নিজের কালি দিয়ে।