ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিল হাসান এর কবিতা || অনুতাপ ​

  • আপ : ১২:৫৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ১৩৯ ভিউ :

 

​ঘুম ঘুম চোখে
দ্বার খোলা বুকে

​এলোমেলো বিছানার চাদরে
সকালের আদরে

​আলতো ছোঁয়ায় ঘুম ভাঙতে
যদি চোখ পড়ে তার চোখেতে

​জানি কাঁদবে তুমি কাঁদবে
এই আমায় মনে পড়বে।

​দুপুরের ক্লান্তিতে
প্রাচুর্যের বিভ্রান্তিতে

​ফুরিয়ে যাওয়া অপেক্ষায়
অবশেষে খাওয়া ফুচকায়

​হঠাৎ বিজলি চমকাবে মনে!
জায়গা খুঁজবে লুকাবে কোনখানে।

​জানি কাঁদবে তুমি কাঁদবে
এই আমায় মনে পড়বে।

​ঘড়ির কাঁটায় ঠিক পাঁচটা
ফেলে আসা সেই গাছটা

মার্সিডিজের জানালায় ছুটন্ত অহংকারী তুমি
রিকশায় একদিন সাথে ছিলাম অবাধ্য আমি

​আকাশের মেঘগুলো সরে সরে গেলে
রিকশাগুলো এখনো চলে হুড তুলে

​জানি কাঁদবে তুমি কাঁদবে
এই আমায় মনে পড়বে।

​যখন আঁধার করে আয়োজন
আদিম হিংস্রতা মেটায় প্রয়োজন

​তবু ওঠে না জেগে ওঠে না মন
একটা ফুল তবু ফোটে না যখন

​বাহিরে ঝুম বৃষ্টি
ঝাপসা তোমারও দৃষ্টি,

​জানি কাঁদবে ভীষণ কাঁদবে
এই আমায় মনে পড়বে।

________________________🖊️নিল হাসান

নিল হাসান এর কবিতা || অনুতাপ ​

আপ : ১২:৫৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

 

​ঘুম ঘুম চোখে
দ্বার খোলা বুকে

​এলোমেলো বিছানার চাদরে
সকালের আদরে

​আলতো ছোঁয়ায় ঘুম ভাঙতে
যদি চোখ পড়ে তার চোখেতে

​জানি কাঁদবে তুমি কাঁদবে
এই আমায় মনে পড়বে।

​দুপুরের ক্লান্তিতে
প্রাচুর্যের বিভ্রান্তিতে

​ফুরিয়ে যাওয়া অপেক্ষায়
অবশেষে খাওয়া ফুচকায়

​হঠাৎ বিজলি চমকাবে মনে!
জায়গা খুঁজবে লুকাবে কোনখানে।

​জানি কাঁদবে তুমি কাঁদবে
এই আমায় মনে পড়বে।

​ঘড়ির কাঁটায় ঠিক পাঁচটা
ফেলে আসা সেই গাছটা

মার্সিডিজের জানালায় ছুটন্ত অহংকারী তুমি
রিকশায় একদিন সাথে ছিলাম অবাধ্য আমি

​আকাশের মেঘগুলো সরে সরে গেলে
রিকশাগুলো এখনো চলে হুড তুলে

​জানি কাঁদবে তুমি কাঁদবে
এই আমায় মনে পড়বে।

​যখন আঁধার করে আয়োজন
আদিম হিংস্রতা মেটায় প্রয়োজন

​তবু ওঠে না জেগে ওঠে না মন
একটা ফুল তবু ফোটে না যখন

​বাহিরে ঝুম বৃষ্টি
ঝাপসা তোমারও দৃষ্টি,

​জানি কাঁদবে ভীষণ কাঁদবে
এই আমায় মনে পড়বে।

________________________🖊️নিল হাসান