ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ তানজিনা রহমান এর কবিতা || গ্রীষ্মের তাপদাহ

  • আপ : ০১:১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৪১ ভিউ :

 

সূর্যের রোষে ধরণী ফোঁসে
নড়েনা গাছের পাতা,
রাস্তা ঘাটে পথিকেরা চলে
মাথায় দিয়ে ছাতা।

মনে নাই সুখ,শুকায় এ বুক
তৃষ্ণা কেবল লাগে ,
মন-প্রাণ ভরে পানিপান করে
একটু স্বস্তি জাগে।

জ্বলছে চর্ম ঝরছে ঘর্ম
গরমের মাসে ভাই,
তীব্র গরম, নেই যে শরম
বলব যে কারে তাই।

ওহে দয়াময় বড়ো অসহায়
ধরণীর যত প্রাণ ,
দয়া চাই সব, হে মহান রব
চাই বাঁচিবার ত্রাণ।

শেখ তানজিনা রহমান এর কবিতা || গ্রীষ্মের তাপদাহ

আপ : ০১:১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

 

সূর্যের রোষে ধরণী ফোঁসে
নড়েনা গাছের পাতা,
রাস্তা ঘাটে পথিকেরা চলে
মাথায় দিয়ে ছাতা।

মনে নাই সুখ,শুকায় এ বুক
তৃষ্ণা কেবল লাগে ,
মন-প্রাণ ভরে পানিপান করে
একটু স্বস্তি জাগে।

জ্বলছে চর্ম ঝরছে ঘর্ম
গরমের মাসে ভাই,
তীব্র গরম, নেই যে শরম
বলব যে কারে তাই।

ওহে দয়াময় বড়ো অসহায়
ধরণীর যত প্রাণ ,
দয়া চাই সব, হে মহান রব
চাই বাঁচিবার ত্রাণ।