ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীকান্ত বেপারী’র কবিতা || আগের মতো আছো

  • আপ : ০৬:৫৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
  • ৬৮৮ ভিউ :

তুমি এসো আবার নতুন প্রণয়ে
হৃদয়ে পরশ নিয়ে;
তুমি ছুঁয়ে যাবে আমার হৃদয়ে
আঁচলের ছোঁয়া দিয়ে।

তুমি আমি ফিরে চলব নবযৌবনে
জোয়ার পেরিয়ে ঢলে!
তুমি বাসবে ভালো আগে যেমন
প্রথম ছুঁয়েছিলে ছলে।

তুমি চলবে হাতেহাত দিয়ে মোর
সুদীর্ঘ পথটি ধরে;
তুমি আগের মতন বলবে ভালবাসি
হৃদয়ে উঠবে ভরে।

তুমি আগের মতই প্রেমে পরবে
এসেই আমার কাছে;
তুমি বসবে পাকা চুলের খোঁপায়
গোলাপ গুঁজব পাছে।

তুমি আমি ফিরব কলেজ জীবনে
প্রণয়ে যাব ভেসে;
তুমি আমি চোখে চোখটি রাখব
হারিয়ে যাব হেসে।

তুমি ঘোমটা দিয়ে কাঁচা পাকাচুলে
নবোঢ়া আমার হবে!
তুমি মুচকি হাসবে ফোকলা দাঁতে
তুমি সবকিছু ভবে ‌।

তুমি আমার কাঁধে মাথাটা রাখবে
পেরবো অনেক পথ ;
তুমি আমি বসব গাছের তলায়
ক্লান্তিতে জড়াবে রথ ।

তুমি প্রথম জীবনের প্রেমের মতন
‌ একই রকম থাকবে !
তুমি সেই আগের মতন আমায়
তেমনি ভাল বাসবে।

শ্রীকান্ত বেপারী’র কবিতা || আগের মতো আছো

আপ : ০৬:৫৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪

তুমি এসো আবার নতুন প্রণয়ে
হৃদয়ে পরশ নিয়ে;
তুমি ছুঁয়ে যাবে আমার হৃদয়ে
আঁচলের ছোঁয়া দিয়ে।

তুমি আমি ফিরে চলব নবযৌবনে
জোয়ার পেরিয়ে ঢলে!
তুমি বাসবে ভালো আগে যেমন
প্রথম ছুঁয়েছিলে ছলে।

তুমি চলবে হাতেহাত দিয়ে মোর
সুদীর্ঘ পথটি ধরে;
তুমি আগের মতন বলবে ভালবাসি
হৃদয়ে উঠবে ভরে।

তুমি আগের মতই প্রেমে পরবে
এসেই আমার কাছে;
তুমি বসবে পাকা চুলের খোঁপায়
গোলাপ গুঁজব পাছে।

তুমি আমি ফিরব কলেজ জীবনে
প্রণয়ে যাব ভেসে;
তুমি আমি চোখে চোখটি রাখব
হারিয়ে যাব হেসে।

তুমি ঘোমটা দিয়ে কাঁচা পাকাচুলে
নবোঢ়া আমার হবে!
তুমি মুচকি হাসবে ফোকলা দাঁতে
তুমি সবকিছু ভবে ‌।

তুমি আমার কাঁধে মাথাটা রাখবে
পেরবো অনেক পথ ;
তুমি আমি বসব গাছের তলায়
ক্লান্তিতে জড়াবে রথ ।

তুমি প্রথম জীবনের প্রেমের মতন
‌ একই রকম থাকবে !
তুমি সেই আগের মতন আমায়
তেমনি ভাল বাসবে।