ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মৌসুমী ডিংগাল এর কবিতা || ইচ্ছে করে

  • আপ : ০৭:৪৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • ৪৭১ ভিউ :

ইচ্ছে করে বৃষ্টির দিনে
একটা ছাতায় হাঁটি
এলোমেলো চুল ভিজে জবজবে
পা ছুঁয়ে যাবে মাটি।

তখন আমি ষাট ছুঁয়েছি
তুমিও কাছাকাছি
অসুখ বিসুখ নিত্য সঙ্গী
খেলছে কানামাছি।

বাতের ব্যথা রাতে-দিনে
তোমার হাই প্রেশার
সারাদিন তোমার টেনশনে কাটে
কী হয় কী আবার।

সন্ধ্যা হলেই জমিয়ে গল্প
টিভি মোবাইল ফেলে
তোমার আবার গোমড়া মুখ
ফিরতে দেরি হলে।

বৃষ্টির দিনে বায়না আমার
একটু ভিজে আসি
চলো না হাঁটি আগের মতো
হাত ধরে পাশাপাশি।

বৃষ্টি ছোঁয়ায় মনেতে জাগে
পুরনো বাংলা গান
কিশোর-হেমন্ত চির নতুন
হবে না কখনো ম্লান।

কবিতা: ইচ্ছে করে

© মৌসুমী ডিংগাল

 

মৌসুমী ডিংগাল এর কবিতা || ইচ্ছে করে

আপ : ০৭:৪৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪

ইচ্ছে করে বৃষ্টির দিনে
একটা ছাতায় হাঁটি
এলোমেলো চুল ভিজে জবজবে
পা ছুঁয়ে যাবে মাটি।

তখন আমি ষাট ছুঁয়েছি
তুমিও কাছাকাছি
অসুখ বিসুখ নিত্য সঙ্গী
খেলছে কানামাছি।

বাতের ব্যথা রাতে-দিনে
তোমার হাই প্রেশার
সারাদিন তোমার টেনশনে কাটে
কী হয় কী আবার।

সন্ধ্যা হলেই জমিয়ে গল্প
টিভি মোবাইল ফেলে
তোমার আবার গোমড়া মুখ
ফিরতে দেরি হলে।

বৃষ্টির দিনে বায়না আমার
একটু ভিজে আসি
চলো না হাঁটি আগের মতো
হাত ধরে পাশাপাশি।

বৃষ্টি ছোঁয়ায় মনেতে জাগে
পুরনো বাংলা গান
কিশোর-হেমন্ত চির নতুন
হবে না কখনো ম্লান।

কবিতা: ইচ্ছে করে

© মৌসুমী ডিংগাল