দেখেছি তোমায় নির্মল প্রশান্ত ভালোবাসার এক অমৃত সাগরের মত।।
মা ,মাটি,পৃথিবী,,এই বসুমতী,,,, যেনো একই মায়ায় জড়িয়ে আছে।
মা কি,কেমন যখন প্রকৃতির মাঝে দেখি কালবৈশাখীর তাণ্ডব তখন বুঝা যায়।
মায়ের ভাব,রূপ,প্রকৃতি মূলত বুঝা যায় না,,চিন্তা করা যায় শুধু অচিন্ত্য রূপে।
মায়ের চিন্ময় রূপ হেরি তাই বারংবার।
মা এর মাঝে আমার পরমারাধ্যা,সকল মা এক মায়েতে খুঁজে পাই।
মা হওয়ার পর বুঝছি মা কি।
মা ছাড়া মা হওয়া যায় না।
আজও প্রতিটি পদক্ষেপে মা ছাড়া অচল।
অচেনা শহর,অচেনা সম্পর্ক,অচেনা বুঝাবুঝি।
শুধু মা সেখানে এক আলাদা বৃত্ত,এই বৃত্তের কোন পরিমাপ জানা নাই।
ভালো থেকো মা,, এমন করে থাকো,আমার সকল কাজের মাঝে, দুঃখ সুখের গানে কূল হারা সমুদ্দুরে।












