ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রসপারিনা সরকার এর কবিতা || ভালোবাসার চোরাবালিতে

  • আপ : ১২:৩৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ৪০০ ভিউ :

 

কেউ জীবন যৌবন কাটায়
অর্থ বিত্ত প্রাচুর্য ভোগবিলাসে
কেউ খাদ্য বস্ত্র অধিকারে
স্লোগানে ধায় মৃত্যুর পানে।

কেউ দামী উপাদেয় খাদ্যে
রসনা বিলাস উদরপূর্তি করে
কেউ ক্ষুধার তীব্র জালায়
দ্বারে দ্বারে ভিক্ষাবৃত্তি করে।

কেউ সম্পদে পাহাড় গড়ে
ক্ষমতা যশ সুখ্যাতি খোঁজে
কেউ নিদারুণ কষ্ট যন্ত্রণায়
অসহায়ত্বে ধুঁকে ধুঁকে মরে।

কেউ ধন সম্পত্তির অাধিক্যে
প্রভু নেতা মনিব হয়ে বসে
কেউ দারিদ্র্যতার কষাঘাতে
বাধ্য হয়ে অন্যের দাসত্ব করে।

কেউ বিকৃত যৌনতা মেটাতে
যায় গোপনে নিষিদ্ধ পল্লীতে
কেউ ঘৃণ্য ষড়যন্ত্রে পেটের দায়ে
পতিতা নামে যৌনতা বিক্রি করে।

কেউ অতি কৌশলে ফাদ পাতে
প্রেমের মিথ্যা অভিনয় ছলনাতে
কেউ ভালোবাসার চোরাবালিতে
সরল বিশ্বাসে জীবন দেয় অপঘাতে।

প্রসপারিনা সরকার এর কবিতা || ভালোবাসার চোরাবালিতে

আপ : ১২:৩৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

 

কেউ জীবন যৌবন কাটায়
অর্থ বিত্ত প্রাচুর্য ভোগবিলাসে
কেউ খাদ্য বস্ত্র অধিকারে
স্লোগানে ধায় মৃত্যুর পানে।

কেউ দামী উপাদেয় খাদ্যে
রসনা বিলাস উদরপূর্তি করে
কেউ ক্ষুধার তীব্র জালায়
দ্বারে দ্বারে ভিক্ষাবৃত্তি করে।

কেউ সম্পদে পাহাড় গড়ে
ক্ষমতা যশ সুখ্যাতি খোঁজে
কেউ নিদারুণ কষ্ট যন্ত্রণায়
অসহায়ত্বে ধুঁকে ধুঁকে মরে।

কেউ ধন সম্পত্তির অাধিক্যে
প্রভু নেতা মনিব হয়ে বসে
কেউ দারিদ্র্যতার কষাঘাতে
বাধ্য হয়ে অন্যের দাসত্ব করে।

কেউ বিকৃত যৌনতা মেটাতে
যায় গোপনে নিষিদ্ধ পল্লীতে
কেউ ঘৃণ্য ষড়যন্ত্রে পেটের দায়ে
পতিতা নামে যৌনতা বিক্রি করে।

কেউ অতি কৌশলে ফাদ পাতে
প্রেমের মিথ্যা অভিনয় ছলনাতে
কেউ ভালোবাসার চোরাবালিতে
সরল বিশ্বাসে জীবন দেয় অপঘাতে।