ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাম কবির এর কবিতা || ভালোবাসা বলতে আসলে কিছু নেই

  • আপ : ০১:০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ৮২২ ভিউ :

 

কাউকে খুব বেশি ভালোবাসতে নেই,
কখন যে উইপোকার মতো হৃদয় কেটেকুটে
শেষ করে ফেলবে তা নিজেও বুঝবে না!
কাউকে হৃদয়কৌটায় বন্দী ভাবতে নেই,
সে হৃদয়ের খাঁচা ভেঙে উড়াল দেবে!
কাউকে হৃদয়ের সবটুকু জায়গা দিতে নেই,
তুমি নিজেই একদিন উদ্বাস্তু হয়ে যাবে!

ভালোবাসা বলতে আসলে কিছু নেই ;
সবই মায়ার খেলা,
কেউ কারো মায়ায় জড়িয়ে গেলে
সে তখনই বলে, ” ভালোবাসি “!
অথচ এই পৃথিবীতে তুমি, আমি, সে ;
সবাই একা, একা এবং ভীষণ একা!
মানুষ আসলে কাউকেই ভালোবাসে না,
একমাত্র নিজেকে ছাড়া!

গোলাম কবির এর কবিতা || ভালোবাসা বলতে আসলে কিছু নেই

আপ : ০১:০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

 

কাউকে খুব বেশি ভালোবাসতে নেই,
কখন যে উইপোকার মতো হৃদয় কেটেকুটে
শেষ করে ফেলবে তা নিজেও বুঝবে না!
কাউকে হৃদয়কৌটায় বন্দী ভাবতে নেই,
সে হৃদয়ের খাঁচা ভেঙে উড়াল দেবে!
কাউকে হৃদয়ের সবটুকু জায়গা দিতে নেই,
তুমি নিজেই একদিন উদ্বাস্তু হয়ে যাবে!

ভালোবাসা বলতে আসলে কিছু নেই ;
সবই মায়ার খেলা,
কেউ কারো মায়ায় জড়িয়ে গেলে
সে তখনই বলে, ” ভালোবাসি “!
অথচ এই পৃথিবীতে তুমি, আমি, সে ;
সবাই একা, একা এবং ভীষণ একা!
মানুষ আসলে কাউকেই ভালোবাসে না,
একমাত্র নিজেকে ছাড়া!