ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাসুম চৌধুরী’র কবিতা || কিছু অপেক্ষা

  • আপ : ০১:০৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ৪৭৯ ভিউ :

কিছু অপেক্ষা রেলস্টেশনের পুরনো বেঞ্চের মত,
যেখানে বসে থাকা মানুষগুলো বদলায়,
কিন্তু কাঠে জমে থাকা দীর্ঘশ্বাসের রং পাল্টায় না।

কিছু স্মৃতি পুরনো চিঠির মতো,
ছিঁড়ে ফেলার পরও ভাঁজে ভাঁজে থেকে যায় অশ্রুর দাগ,
হাতে নিলে আজও কেমন এক গন্ধ লেগে থাকে
যা শুধু হৃদয়ের পাঠে বোঝা যায়।

কিছু কান্না সাঁঝবেলার মৃদু বাতাসের মত,
চোখে না এলেও জানালার পর্দা কেঁপে ওঠে,
আর মনে পড়ে
কে যেন একদিন বলেছিল, “থাক না… আজ শুধু চুপ করে থাকি।”

কিছু প্রার্থনা শুকনো পাতার মত গাছের ডালে ঝুলে থাকে,
ঝরে পড়ার আগেও হাজারটা কথা বলে
কিন্তু শোনে কেবল সেই মন, যে শুনতে চায়।

আর কিছু ভালোবাসা চাঁদের গায়ে মেঘের ছায়া,
স্পষ্ট নয়, ধরা দেয় না,
তবুও মন জানে
এই তো ছিলো, এই তো পাশেই ছিলো একটু আগে…

মাসুম চৌধুরী’র কবিতা || কিছু অপেক্ষা

আপ : ০১:০৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫