ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাম কবির এর কবিতা || অভিমানের রূপান্তর

  • আপ : ০১:২২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ২৮৯ ভিউ :

 

যখন অভিমান হয় তখন কতো কিছু
এলোমেলো ভাবনা যে মাথার মধ্যে
ঘুরপাক খেতে থাকে!
মনেহয় এরপরে আর কক্ষনোই
তোমার সাথে কথা বলবো না।
যে পথ দিয়ে তুমি হেঁটে চলো,
সেই পথে ভুলেও মাড়াবো না পা
যেনো তোমার ছায়াও দেখতে না হয়
কিংবা যদি কখনো দেখা হয়েই যায়
তাহলে চোখ বন্ধ করে গটগট করে
চির অচেনার মতো হেঁটে চলে যাবো
বুকের মধ্যে আছড়ে পড়া বিরহ ও অভিমানের
উত্তাল সাগরের ঢেউকে সঙ্গে করে!

অথচ যখন তুমি কাছে আসো,
একটু হাসো ভুবনমোহিনী,
তখন কী আর অভিমান থাকে, বলো!
তখন সেসব অভিমানের পালকগুলো
খসে পড়ে পরিযায়ী পাখির মতো,
অভিমান তখন ঠুনকো কাঁচের গ্লাসের মতো
ভেঙে খানখান হয়ে যায় এবং
তখন শুধু হৃদয়ে জমে থাকা মেঘ গলে
অবিরাম বৃষ্টি ঝরে চৈতন্যের গহীনে
এবং তারপরই কনে দেখা আলোর
কিরণ লেগে বিমুগ্ধতায় ভরে যায় মন!

গোলাম কবির এর কবিতা || অভিমানের রূপান্তর

আপ : ০১:২২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

 

যখন অভিমান হয় তখন কতো কিছু
এলোমেলো ভাবনা যে মাথার মধ্যে
ঘুরপাক খেতে থাকে!
মনেহয় এরপরে আর কক্ষনোই
তোমার সাথে কথা বলবো না।
যে পথ দিয়ে তুমি হেঁটে চলো,
সেই পথে ভুলেও মাড়াবো না পা
যেনো তোমার ছায়াও দেখতে না হয়
কিংবা যদি কখনো দেখা হয়েই যায়
তাহলে চোখ বন্ধ করে গটগট করে
চির অচেনার মতো হেঁটে চলে যাবো
বুকের মধ্যে আছড়ে পড়া বিরহ ও অভিমানের
উত্তাল সাগরের ঢেউকে সঙ্গে করে!

অথচ যখন তুমি কাছে আসো,
একটু হাসো ভুবনমোহিনী,
তখন কী আর অভিমান থাকে, বলো!
তখন সেসব অভিমানের পালকগুলো
খসে পড়ে পরিযায়ী পাখির মতো,
অভিমান তখন ঠুনকো কাঁচের গ্লাসের মতো
ভেঙে খানখান হয়ে যায় এবং
তখন শুধু হৃদয়ে জমে থাকা মেঘ গলে
অবিরাম বৃষ্টি ঝরে চৈতন্যের গহীনে
এবং তারপরই কনে দেখা আলোর
কিরণ লেগে বিমুগ্ধতায় ভরে যায় মন!