ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বর্তমান শিক্ষা ও সমাজ ভাবনা || মোহাম্মদ ইমন মিজি

  • আপ : ১০:৪৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১৫৮ ভিউ :

বর্তমান শিক্ষা ও সমাজ ভাবনা

মোহাম্মদ ইমন মিজি

​বর্তমান শিক্ষার যে অস্থিরতা বা বিশৃঙ্খলা, সে সম্পর্কে বলতে গেলে খুবই দুঃখ হয়, কোনো কূল-কিনারা পাওয়া যায় না। ‘বাংলাদেশ’ মানেই কিন্তু শুধু ঢাকা নয়। মানুষের বিবেক আজ এতটাই নড়বড়ে হয়ে গেছে যে, গুছিয়ে বলার কিছু বাকি নেই।

​আমরা গ্রামের মানুষ, গ্রামেই থাকি। গ্রাম থেকে যখন রাজধানী শহর ঢাকায় আসি, তখন দেখি—এই শহরকে সবাই সহজে বুঝতে পারে না। গ্রাম্য পরিবেশের মূল্যায়ন ও চাহিদা যেমন ভিন্ন, শহরের মূল্যায়ন ও অবহেলার ধরণও তেমনই আলাদা। গ্রামের তুলনায় শহরের বাস্তবতা অনেক জটিল। ঢাকার শিক্ষার পরিবেশ যেমন একটি আলাদা বিষয়, তেমনই জেলা ও উপজেলা পর্যায়ের তাৎপর্যগুলো খেয়াল করলে দেখা যায় তারা একদম ভিন্ন প্রকৃতির। গ্রামে মানুষের সুযোগ-সুবিধা বা আধিপত্য খুব একটা বেশি নয়, কিন্তু শহরে আসাতে মানুষের ‘হাত-পা বড় হয়ে গেছে’—অর্থাৎ ক্ষমতার দাপট বেড়ে গেছে। এটাই আসল সমস্যা।

​একটু লক্ষ্য করলে দেখা যায়, জুলাই হত্যাকাণ্ডের কারণগুলো অস্বীকার করার কোনো উপায় নেই। শহরের বুকে মানুষ কীভাবে স্বার্থপর রূপ ধারণ করে, তা প্রকাশ করার ভাষা নেই। এই রঙ্গিলা পৃথিবীতে কাউকেই কিছু জানিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না। এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রের ব্যবধান আজ প্রকট। যেমন চারপাশ দিয়ে ভারতকে দিয়ে ঘেরা আমাদের এই বাংলাদেশের মানচিত্রটি নিয়ে নানা রকম নেতিবাচক লজিক বা কূটকৌশল আমরা লক্ষ্য করি।

​জুলাই হত্যাকাণ্ডের পর থেকে আমাদের শিক্ষা-দীক্ষা সব যেন একটা গোলকধাঁধায় আটকে গেছে, কোনো মজবুত ভিত্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। চারদিকের হাহাকার আর বিশৃঙ্খলার মাঝে দেশটিকে লন্ডভন্ড হতে দেখে আমরা ঠিক বুঝে উঠতে পারছি না যে, গন্তব্য আসলে কোথায়।

বর্তমান শিক্ষা ও সমাজ ভাবনা || মোহাম্মদ ইমন মিজি

আপ : ১০:৪৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫