ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এরশাদুল হক || একটি হেয়ার ড্রায়ারের গল্প

  • আপ : ১২:২৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ২০১ ভিউ :

 

তোমার, ও হাসিমাখা অধরে আমার মৃত্যু হোক
আমার মৃত্যু হোক তোমার ও ছলছল চোখে
ও চোখে প্রেম নৃত্য খেলে।
তোমার ও চপলা চঞ্চলে আমার মৃত্যু হোক
যে সুগন্ধি ছড়িয়েছো আমার জীবন ধরায়
আমি আজীবন-পরজীবন অশেষ জীবনে চিরকাল কৃতজ্ঞ
একটু কৃপা করিও
একটু ক্ষমিও মোরে
নেহায়েত, বৃথা এ আমি কি জবাবও পরপারে
হিয়া মোর ক্ষণে ক্ষণে কাঁদে!

ও হে প্রিয়তমা, যে প্রেম তোমায় দেখেছি
যে মায়া দেখেছি তোমার ওই ছলছল চোখে
তোমার ও অতল গভীর হৃদয়ে যে গান আমি শুনেছি
বার বার শুনিতে
হিয়া মোর ক্ষণে ক্ষণে কাঁদে!

যে ক্লান্তি তুমি বয়ে বেড়াও
যে অবসাদ তোমায় ঘিরে
যে দু:খ তোমায় কষ্ট দেয়
যে কারণ তোমার চোখের জল
হৃদয়ে ভাঙনের ঝড় তুলে
ও ব্যথাতুর হৃদয়ের ভার
স্রষ্টা আমায় দাও
আমি নিলাম।

নিভৃতে কথা হবে তোমার সাথে
খুনসুটি হবে নি:শ্বাসে নি:শ্বাসে
একমুঠো সুখ দিবো।
জীবন দিয়ে আগলে রাখবো তোমায় স্থানহীন জগতে
সেথা প্রেমময়
তুমি প্রেমিকা আমি প্রেমিক
কি মধুর মুখোমুখি
এ প্রেম চিঠি দীর্ঘজীবী হোক
বিধাতা তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি।

কি হাসি হাসিলে জীবন বেলায়
আমার জীবন বেলা ফুরায় যেনো
ও হাসি মাখা অধরের ছোঁয়ায়
এতটুকুন কৃপা করিও জীবন সায়াহ্নে
চেয়ে নিলাম।
আমি পাপী, আমি অজ্ঞ তোমার
ঐ কোমল পবিত্র প্রেমের কাছে।

তুমি ধারণ করেছো আমায় যেভাবে
অসীম সসীমকে ধারণ করে।
আমার অহং চূর্ণবিচূর্ণ হোক তোমার ঐ পবিত্র পদতলে।

জীবন দিয়ে আগলে রাখবো
তোমার মাথার কেশের ঘ্রাণ হবো
গুনগুনিয়ে গান গাইবো
শনশন বাতাস তুলে ও কেশে
ও হাসিমাখা অধরে আমার মৃত্যু হোক
ও ছলছল মোলায়েম চোখে
আমার মৃত্যু হোক।

তোমার সিল্কি চুলের ঢেউ
ঢেউয়ের মুহুর্মুহু গন্ধ বাতাসে আমি মাতোয়ারা
তোমার ও পবিত্র হৃদ মাঝারে আমি লুটাইবো
যুগলবন্দী অশেষ এ জীবনে-
আমি তোমার হেয়ার ড্রায়ার হবো।

এরশাদুল হক || একটি হেয়ার ড্রায়ারের গল্প

আপ : ১২:২৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

 

তোমার, ও হাসিমাখা অধরে আমার মৃত্যু হোক
আমার মৃত্যু হোক তোমার ও ছলছল চোখে
ও চোখে প্রেম নৃত্য খেলে।
তোমার ও চপলা চঞ্চলে আমার মৃত্যু হোক
যে সুগন্ধি ছড়িয়েছো আমার জীবন ধরায়
আমি আজীবন-পরজীবন অশেষ জীবনে চিরকাল কৃতজ্ঞ
একটু কৃপা করিও
একটু ক্ষমিও মোরে
নেহায়েত, বৃথা এ আমি কি জবাবও পরপারে
হিয়া মোর ক্ষণে ক্ষণে কাঁদে!

ও হে প্রিয়তমা, যে প্রেম তোমায় দেখেছি
যে মায়া দেখেছি তোমার ওই ছলছল চোখে
তোমার ও অতল গভীর হৃদয়ে যে গান আমি শুনেছি
বার বার শুনিতে
হিয়া মোর ক্ষণে ক্ষণে কাঁদে!

যে ক্লান্তি তুমি বয়ে বেড়াও
যে অবসাদ তোমায় ঘিরে
যে দু:খ তোমায় কষ্ট দেয়
যে কারণ তোমার চোখের জল
হৃদয়ে ভাঙনের ঝড় তুলে
ও ব্যথাতুর হৃদয়ের ভার
স্রষ্টা আমায় দাও
আমি নিলাম।

নিভৃতে কথা হবে তোমার সাথে
খুনসুটি হবে নি:শ্বাসে নি:শ্বাসে
একমুঠো সুখ দিবো।
জীবন দিয়ে আগলে রাখবো তোমায় স্থানহীন জগতে
সেথা প্রেমময়
তুমি প্রেমিকা আমি প্রেমিক
কি মধুর মুখোমুখি
এ প্রেম চিঠি দীর্ঘজীবী হোক
বিধাতা তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি।

কি হাসি হাসিলে জীবন বেলায়
আমার জীবন বেলা ফুরায় যেনো
ও হাসি মাখা অধরের ছোঁয়ায়
এতটুকুন কৃপা করিও জীবন সায়াহ্নে
চেয়ে নিলাম।
আমি পাপী, আমি অজ্ঞ তোমার
ঐ কোমল পবিত্র প্রেমের কাছে।

তুমি ধারণ করেছো আমায় যেভাবে
অসীম সসীমকে ধারণ করে।
আমার অহং চূর্ণবিচূর্ণ হোক তোমার ঐ পবিত্র পদতলে।

জীবন দিয়ে আগলে রাখবো
তোমার মাথার কেশের ঘ্রাণ হবো
গুনগুনিয়ে গান গাইবো
শনশন বাতাস তুলে ও কেশে
ও হাসিমাখা অধরে আমার মৃত্যু হোক
ও ছলছল মোলায়েম চোখে
আমার মৃত্যু হোক।

তোমার সিল্কি চুলের ঢেউ
ঢেউয়ের মুহুর্মুহু গন্ধ বাতাসে আমি মাতোয়ারা
তোমার ও পবিত্র হৃদ মাঝারে আমি লুটাইবো
যুগলবন্দী অশেষ এ জীবনে-
আমি তোমার হেয়ার ড্রায়ার হবো।