ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নাজমা বেগম নাজু’র কবিতা || নক্ষত্র সম্ভারের মৌসুম যত

  • আপ : ১২:৩১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ১৫৩ ভিউ :

নক্ষত্র সম্ভারের মৌসুম যত
নাজমা বেগম নাজু

বিকেল ধোয়া সন্ধ্যাটা
মিলিয়ে যাওয়ার আগেই
আবারো হাজার প্রদীপে সাজল আমার ঘর।
আবারো বাঁশমতি সাঁঝ এলো
জোছনা নিগুঢ় নিনাদ হয়ে, একে একে
সব তারা আলোর মশাল হলো।
স্বরলিপি হলো –
রাতের ঋদ্ধ নীহার।
এবার উঠোন ভরা ভালবাসায় সাজবে আমার ঘর, ভাললাগার জোছনা পরাগে
ধেয়ে আসবে চৈতী বাতাস।
ঘরভরা বসম্ত দিনের কাছে নতজানু হবে নক্ষত্র সম্ভারের মৌসুম যত।
এবার আমার মেঘলায়, কুশাশায়, রোদবেলায় মহানন্দ উৎসবের কোলাহল ঝরবে অকাতর।
নরম সজনে পাতায় সূর্যমুখী জানালা-
স্বজন শীতলতা হবে প্রিয় ঘর অভিমুখে।
আবারো ঘাস ফুলে পায়ে হাঁটা পথ তেপান্তরের চেনা ঠিকানা পেরোবে।
তারাগোনা রাতের শরীর বেয়ে আবারো
হঠাৎ মেঘের তোলপাড় শ্রাবণ
একাকীত্ব ঘনাবে।
থেমে থাকা অন্ধকারে দুঃখ ঢাকা পাতাদের মেলা হবে জলজ হৃদার্দ্র অনুভবে।
আবারো উপচানো আনন্দধারায়
উত্তাল স্রোতময়ী নদিতে
আসবে জোয়ার অন্তবিহীন।

নাজমা বেগম নাজু’র কবিতা || নক্ষত্র সম্ভারের মৌসুম যত

আপ : ১২:৩১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫