ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জানে আলম মুনশী’র কবিতা || বৈশাখ এলে

  • আপ : ০৩:৪৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ২৩০ ভিউ :

 

বৈশাখ এলে ঘরে ঘরে পান্তা খাওয়ার ধুম।
বৈশাখ এলে খোকা খুকির চোখে নেইকো ঘুম।
বৈশাখ এলে রঙের মেলা নানন রঙের সাজ।
বৈশাখ এলে মিষ্টি মেয়ের লাল পাহাড়ি নাচ।

বৈশাখ এলে কাঁচের চূড়ি ঝুমর ঝুমর বাজে।
খোকা খুকি নিত্য করে নানান রকম সাজে।
বৈশাখ এলে বাউল বাজায় একতারাতে সুর,
বৈশাক এলে ঢাকের বাদ্য লাগে কি মধুর।

বৈশাখ এলে আম বাগানে কাল বৈশাখীর ঝড়।
বৈশাখ এলে মেঘের ভেলা বুক করে ধড়ফড়।
বৈশাখ এলে বট তলাতে বসে নব-বর্ষের মেলা,
বৈশাখ এলে বীন বাজিয়ে দেখায় সাপের খেলা।

বৈশাখ এলে শিশু কিশোর মেতে উঠে খেলায়,
বৈশাখ এলে আবাল-বৃদ্ধা দল বেঁধে যায় মেলায়,
বৈশাখ এলে কিশোর স্মৃতি মনে পড়ে খুব।
বৈশাখ এলে ফুটে উঠে গ্রাম বাংলার রুপ।

জানে আলম মুনশী’র কবিতা || বৈশাখ এলে

আপ : ০৩:৪৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

 

বৈশাখ এলে ঘরে ঘরে পান্তা খাওয়ার ধুম।
বৈশাখ এলে খোকা খুকির চোখে নেইকো ঘুম।
বৈশাখ এলে রঙের মেলা নানন রঙের সাজ।
বৈশাখ এলে মিষ্টি মেয়ের লাল পাহাড়ি নাচ।

বৈশাখ এলে কাঁচের চূড়ি ঝুমর ঝুমর বাজে।
খোকা খুকি নিত্য করে নানান রকম সাজে।
বৈশাখ এলে বাউল বাজায় একতারাতে সুর,
বৈশাক এলে ঢাকের বাদ্য লাগে কি মধুর।

বৈশাখ এলে আম বাগানে কাল বৈশাখীর ঝড়।
বৈশাখ এলে মেঘের ভেলা বুক করে ধড়ফড়।
বৈশাখ এলে বট তলাতে বসে নব-বর্ষের মেলা,
বৈশাখ এলে বীন বাজিয়ে দেখায় সাপের খেলা।

বৈশাখ এলে শিশু কিশোর মেতে উঠে খেলায়,
বৈশাখ এলে আবাল-বৃদ্ধা দল বেঁধে যায় মেলায়,
বৈশাখ এলে কিশোর স্মৃতি মনে পড়ে খুব।
বৈশাখ এলে ফুটে উঠে গ্রাম বাংলার রুপ।