ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চন্দ্রা তরফদার এর কবিতা || বসন্ত রাগিণী

  • আপ : ১২:৩৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ৫৪৬ ভিউ :

 

তিমির ও গগনে নিশীথ ও যামিনী,
শুভাসিত পল্লবে সজ্জিত কামিনী।
বকুল শোভিত মল্লিকা রানী,
চম্পক বনে গোধূলি ধরণী।
বিকশিত পদ্ম কুমুদিনী বক্ষে,
অপরূপ শোভিত শাপলা আর নীলপদ্মে।
প্রস্ফুটিত শিউলির আকুল ও গন্ধে,
ফুটেছে গোলাপ, বেলী,রজনীগন্ধা মধ্যে।
চাপা ও পারুল বনে ফুটেছে চম্পাকলি,
গন্ধে আকুল করে কদম,কেয়া,কাঠালী দোপাটি।
মালতি গুচ্ছে ফুটেছে মাধবীলতা,
যূথিকা,সেঁজুতি, অতসী, মেলেছে পাখা।
ডাকিয়া উঠিল পাখি প্রভাত কানন,
রঙের আগুনে জ্বলিয়া উঠিল জবা,ডালিয়া,সূর্যমূখী।
প্রেয়সীর খোপায় গুঁজিয়া দিব
গাদা,চৈতী,করবী,দোলনচাপা।
লেগেছে লড়াই জুমকো জবা আর মোরগঝুঁটি
লজ্জায় সংকোচিত হলো লজ্জাবতী ।
ধুতুরা,কলমি আর কেয়া,
দেয়ারে ডাকিছে বাদলের ও ধারা।
ফালগুনে রাঙগিয়ে উঠিল
কৃষ্ণ চূড়া, পলাশ আর শিমুল,
রাধাচূড়া ডাকিয়া কহিল,এসো হে কৃষ্ণচূড়া
ফুলেদের মাঝে দোলনায় দেই দোল।

চন্দ্রা তরফদার এর কবিতা || বসন্ত রাগিণী

আপ : ১২:৩৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

 

তিমির ও গগনে নিশীথ ও যামিনী,
শুভাসিত পল্লবে সজ্জিত কামিনী।
বকুল শোভিত মল্লিকা রানী,
চম্পক বনে গোধূলি ধরণী।
বিকশিত পদ্ম কুমুদিনী বক্ষে,
অপরূপ শোভিত শাপলা আর নীলপদ্মে।
প্রস্ফুটিত শিউলির আকুল ও গন্ধে,
ফুটেছে গোলাপ, বেলী,রজনীগন্ধা মধ্যে।
চাপা ও পারুল বনে ফুটেছে চম্পাকলি,
গন্ধে আকুল করে কদম,কেয়া,কাঠালী দোপাটি।
মালতি গুচ্ছে ফুটেছে মাধবীলতা,
যূথিকা,সেঁজুতি, অতসী, মেলেছে পাখা।
ডাকিয়া উঠিল পাখি প্রভাত কানন,
রঙের আগুনে জ্বলিয়া উঠিল জবা,ডালিয়া,সূর্যমূখী।
প্রেয়সীর খোপায় গুঁজিয়া দিব
গাদা,চৈতী,করবী,দোলনচাপা।
লেগেছে লড়াই জুমকো জবা আর মোরগঝুঁটি
লজ্জায় সংকোচিত হলো লজ্জাবতী ।
ধুতুরা,কলমি আর কেয়া,
দেয়ারে ডাকিছে বাদলের ও ধারা।
ফালগুনে রাঙগিয়ে উঠিল
কৃষ্ণ চূড়া, পলাশ আর শিমুল,
রাধাচূড়া ডাকিয়া কহিল,এসো হে কৃষ্ণচূড়া
ফুলেদের মাঝে দোলনায় দেই দোল।