বৈশাখ মাসে ঋতু শুরু
তপ্ত রোদ্র গ্রীষ্ম কাল
বাকী বাট্টার হিসাব কষে
মন মহাজন ভীষ্ম পাল।
হাল খাতার এক অনুষ্ঠানে
দেনাদারদের দাওয়াত দেয়
মিষ্টি খাইয়ে পাওনা টাকা
আদায় করে জমা নেয়।
পহেলা বৈশাখ মহাজনের
মাল ক্রেতার সোনা হয়
সামনে বছর কী হবে তা
আগাম আভাস গোনা হয়।
পয়লা বৈশাখ আড়ং মিলে
গাঁয়ের মস্ত বট তলায়
রঙ বেরঙের পুতুল কিনে
ছোট্টরা গায় এক গলায়।
বোশেখ এলে কাল বৈশাখী
উড়ায় ধুলো বাড়ি ঘর
গাছ গাছালী মুচরে ভাঙে
বিশাল দৈত্য কারিগর।
বোশেখ তবু এদেশ বাসির
আনন্দ আর উল্লাশ
কৃষক বুনে জমি জমায়
সোনার ফসল ফুলচাষ।




















