ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হালখাতার সেকাল-একাল || পলক রহমান

  • আপ : ০৩:২৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৪৬ ভিউ :

বাংলা নববর্ষ মানেই শুধু পান্তা-ইলিশ, মেলা কিংবা নতুন পোশাক নয়—এর সঙ্গে জড়িয়ে আছে বাঙালির এক পুরোনো ব্যবসায়িক সংস্কৃতি, “হালখাতা”। সময়ের সাথে এই ঐতিহ্য বদলেছে, রূপ পাল্টেছে, কিন্তু স্মৃতির ভাঁজে এখনও রয়ে গেছে সেকালের সেই সরল, আন্তরিক হালখাতার ছবি। তাতে আজও লুকিয়ে আছে বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা, লেনদেন আর আন্তরিকতার দীর্ঘ ইতিহাস। নববর্ষের আগের দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন শৈশবে দেখা বাবাকে এবং বাবার ছোট বড় অনেক ব্যাবসার কথা খুব মনে পড়ে। আমার ছোট বেলায় দেখা বাবার করা যে সকল ব্যাবসার কথা মনে পড়ছে সেগুলোর মধ্যে- বিশাল বাজারের প্রান্তে ধান চালের ব্যবস্যা, সাথে সেদ্ধ ধান শুকানোর ছোট্ট চাতাল এবং হাস্কিং মিল, জুতোর দোকান, ফার্নিচারের দোকান। ফার্নিচারের দোকানটা সম্ভবতঃ ইটের ভাটার জন্য গাছ কেনার পর ভালো গাছের কান্ডের বাই প্রোডাক্ট হিসেবেই একটা বাড়তি ব্যাবসা আব্বা চালিয়েছেন। কিন্তু তাঁর প্রধান ব্যাবসা ছিল ইটের ভাটায় ইটের খোলা। ইট পোড়ানো এবং তা কেনাবেচার এ ব্যাবসা টি ছিল আব্বার মূল ব্যাবসা। সুতরাং ব্যাবসায়ী হিসেবে তাঁর অনেক গ্রাহকের কাছে ব্যাবসার সম্পর্কের জন্যই বাকি রাখত বা রাখতে হত। গ্রাম-গঞ্জে ব্যাবসার এটাই একটা রেওয়াজ। কারন ছোট বড় অনেক গ্রাহকেরা জমির মৌসুমী ধান,পাট, আলু, পিঁয়াজ এমন অনেক আবাদের উপর নির্ভর করত তাদের অর্থ উপার্জনের বিষয়টি। সুতরাং এ ভাবেই ব্যাবসার সম্পর্ক গুলো লাল শালু কাপড়ে বাকির ঘরে লিখে রেখে রক্ষনাবেক্ষন করা হত। বছরান্তে সেই বাকি টাকা ফেরত পাওয়ার জন্যই ব্যাবসায়ীরা পহেলা বৈশাখের দিন হালখাতার আয়োজন করত। আব্বাও একজন সফল ব্যাবসায়ী হিসেবে পহেলা বৈশাখের দিন হালখাতার ব্যাবস্থা করতেন। ছোট বেলায় দেখেছি সে সব বর্নাঢ্য আয়োজন। এমন কি হালখাতায় নিমন্ত্রনের জন্য নিমন্ত্রণ পত্রও ছাপিয়ে বিলি করা হত। এ ধরণের নিমন্ত্রণ পত্রে যা লেখা থাকত তার কিছু মনে পড়ছে। যেমন: আল্লাহ ভরসা “শুভ হালখতা” প্রিয় জনাব/মহাশয় নিবেদন, বাংলা নববর্ষের শুভ দিনে আমাদের দোকানের হালখাতা অনুষ্ঠিত হইবে। আপনি সস্ত্রীক উপস্থিত থাকিয়া পুরাতন দেনা-পাওনার হিসাব নিষ্পত্তি করিয়া নতুন বছরের শুভ সূচনা করিবেন— এই আমাদের একান্ত কামনা। তারিখ: ………… (বাংলা সন অনুযায়ী) সময়: ………… ইতি- (প্রপাইটার/দোকানের নাম) এই হালখাতা ছিল একেবারেই ঘরোয়া অথচ অত্যন্ত হৃদ্যতাপূর্ণ একটি আয়োজন। পাওনাদার দেনাদার, ব্যাবসায়ী ক্রেতা, মহাজন পরিচিতজনদের মধ্যে সু-সম্পর্ক, বিশ্বাস, আন্তরিকতা, বিপদে সহযোগী বন্ধুহিসেবেই ব্যাবসায়ীরা ব্যাবসা করতেন। গ্রামবাংলার ছোট ছোট দোকানগুলোতেও পহেলা বৈশাখের সকালেই এক অন্যরকম সাজ সাজ আবহ তৈরি হতো। দোকান বা ব্যাবসা প্রতিষ্ঠানের সামনেই সাদা আলপনা আঁকা হত, বর্নিল সামিয়ানা টাঙ্গানো হত। ভেতরে বসার জন্য কিছু চেয়ার টেবিল। আর ঢোকা এবং বাহির হওয়ার মুখে একটি সুন্দর টেবিলে থাকত লাল শালু কাপড়ে অথবা মোটা সুতি কাপড়ে মোড়ানো অনেক বড় পাতার নতুন এবং পুরাতন খাতা- যাকে নকশি খাতাও বলা হত, পাশে ধূপ-ধুনো, ধুপকাঠির গন্ধ মিশ্রিত ধোঁয়া, রসের মিষ্টি ভরা বেশ কিছু মাটির হাঁড়ি, দৈ, সন্দেশ-নাড়ুর থালা- সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ। দোকানদাররা বা ব্যাবসায়ী মহাজনেরা দেনাদারদের কাছে বাকির টাকা প্রাপ্তি সাপেক্ষে তাদের পুরোনো দেনা-পাওনার হিসাব চুকিয়ে সে সব বড় পাতার হিসেবের পুরোনো নকশি খাতা থেকে নতুন নকশি খাতায় শুভ সূচনা করতেন। এক কাপ চা, সাথে রসের মিষ্টি, দৈ, নাড়ু, সন্দেশ, মুড়ি-মুড়কি—এই সামান্য আপ্যায়নেই ফুটে উঠত আন্তরিকতা। এখানে লেনদেনের চেয়েও বড় ছিল সম্পর্কের বন্ধন। বিশ্বাস আর ভরসাই ছিল ব্যবসার মূল ভিত্তি। আর “হাসিমুখ” ছিল লাভের সবচেয়ে বড় অংশ। দোকানদার/ব্যাবসায়ী আর ক্রেতার মধ্যে ছিল এক আত্মীয়তার বন্ধন—যেখানে দেনা-পাওনার হিসাবের পাশাপাশি মনের হিসাবও মিটে যেত। এখন একালের হালখাতা অনেকটাই বাণিজ্যিক, অনেকটাই যান্ত্রিক। শহরের বড় দোকান, শপিংমল কিংবা ব্র্যান্ডেড শোরুমগুলোতে হালখাতা মানে বিশেষ ছাড়, ডিসকাউন্ট, আকর্ষণীয় অফার। লাল খাতার জায়গা নিয়েছে কম্পিউটার, মোবাইল অ্যাপ আর ডিজিটাল হিসাব। নিমন্ত্রণও এখন আর মুখে মুখে নয় বা কার্ড ছাপিয়ে নয়— বরং তা এসএমএস, ফেসবুক পোস্ট কিংবা বিজ্ঞাপনের ব্যানারে সীমাবদ্ধ। এই পরিবর্তন অনিবার্য, সময়ের সঙ্গেই এসেছে। প্রযুক্তি আমাদের জীবন সহজ করেছে, হিসাব-নিকাশ করেছে দ্রুত ও নির্ভুল। কিন্তু এর মাঝেই কোথাও যেন হারিয়ে যাচ্ছে সেই পুরোনো দিনের উষ্ণতা, সেই সহজ আন্তরিকতা। তাই যেন গ্রাহকদের সঙ্গে সম্পর্কও যেন কিছুটা যান্ত্রিক হয়ে উঠেছে। এসএমএস, ফেসবুক পোস্ট বা বিজ্ঞাপনের মাধ্যমে নিমন্ত্রণ জানানো হয়—সরাসরি ডেকে নেওয়ার সেই উষ্ণতা অনেকটাই কমে গেছে। তবে পরিবর্তনের মাঝেও কিছু জিনিস অটুট আছে। হালখাতা এখনও নতুন শুরুর প্রতীক, নতুন আশার বার্তা। ব্যবসার পাশাপাশি সম্পর্ককে নবায়ন করার এক উপলক্ষ। কিন্তু প্রশ্ন থেকে যায়—প্রযুক্তির এই অগ্রগতির মাঝে আমরা কি সেই আন্তরিকতার জায়গাটা ধরে রাখতে পারছি? হালখাতা তাই শুধু হিসাবের খাতা নয়, এটি বাঙালির সংস্কৃতির এক উজ্জ্বল প্রতিচ্ছবি, একটি কৃষ্টি, ঐতিহ্য —যেখানে অতীত আর বর্তমান হাত ধরাধরি করে এগিয়ে চলে ভবিষ্যতের দিকে।

হালখাতার সেকাল-একাল || পলক রহমান

আপ : ০৩:২৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬